তথ্যপ্রযুক্তি

‘কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তর কোরিয়ার থেকেও ঝুঁকিপূর্ণ’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্কের হাতে রোবটের মডেল, প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রযুক্তি বিশ্বের আলোচিত ব্যক্তি এলন মাস্ক।

সম্প্রতি এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার থেকেও বেশি ঝুঁকিপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা। এ বিষয়ে আরও সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক স্টার্টআপ ‘ওপেন এআই’-এর তৈরি একটি বট মাল্টি প্লেয়ার ব্যাটল গেম ডটা ২-এ বিশ্বের সেরা গেমারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

মাস্ক দাবি করেছেন, তার প্রতিষ্ঠানের তৈরি এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রামটিই বিশ্বে প্রথমবারের মতো কোনো বট হিসেবে অনলাইন গেমিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তবে প্রতিনিয়তই উন্নত হতে থাকা এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের নিজের নিরাপত্তার জন্যই নিয়ন্ত্রণে রাখতে হবে বলে সতর্ক করেছেন তিনি।

কৃত্তিম বুদ্ধিমত্তা

‘কেউই অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হতে চায় না, কিন্তু গাড়ি, বিমান বা ড্রাগ যা মানুষের জন্য বিপদজনক হতে পারে, তার সবই নিয়ন্ত্রণ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাকেও নিয়ন্ত্রণ করতে হবে।’, অপর একটি টুইটে তুলে ধরেন মাস্ক।

অনেকদিন থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করে আসছেন এলন মাস্ক। গত বছর তিনি বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে রাখা না গেলে যখন এই প্রযুক্তি আরও উন্নত হবে, তখন মানুষ ঘরের পোষা বিড়ালের মতো হয়ে যাবে।

এলন মাস্ক একজন দক্ষিণ আফ্রিকান বিনিয়োগকারী, প্রকৌশলী ও আবিষ্কারক। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্সের সিইও এবং সিটিও, বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা মোটরসের সিইও ও পণ্য প্রকৌশলী, সোলারসিটির চেয়ারম্যান ও পেপ্যালের একজন সহ-প্রতিষ্ঠাতা।

বিষয়:এলোন মাস্ক কৃত্তিম বুদ্ধিমত্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…