চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন দিলীপ কুমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ০৪, আগস্ট ২০১৭
বিনোদন
A A
দিলীপ কুমার

দিলীপ কুমার

উপমহাদেশের বরেণ্য অভিনেতা দিলীপ কুমার কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছেন। জানা গেছে, আজ ৪ আগস্ট শুক্রবার সকাল থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার শারিরীক অবস্থার আরও অবনতি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিলীপ কুমারের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। চিকিৎ​সকেরা কোনো ভাবেই তা রোধ করতে পারছেন না।

মুম্বাইর লীলাবতি হাসপাতালে দিলীপ কুমারের চিকিৎ​সক জলিল পার্কার সংবাদ মাধ্যমকে বলেন, ‘তার দুটি কিডনি সম্পূর্ণ অকার্যকর। কোনো ভাবেই এর উন্নতি হচ্ছে না। আর তা খারাপের দিকেই যাচ্ছে।’

এদিকে আজ সকালে দিলীপ কুমারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে পিটিআইকে জানিয়েছিলেন তার স্ত্রী সায়রা বানু। তার কথায়, ‘এখন আগের চেয়ে দিলীপ কুমার অনেকটা সুস্থতা অনুভব করছেন। ডাক্তাররা তার সার্বক্ষণিক দেখভাল করছে এবং বলিউডের অনেকেই তার খোঁজ নিচ্ছেন।’

এর আগে গতকাল ৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয়, দীলিপ কুমারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার দুটি কিডনি অকার্যকর। শরীরের অবস্থা এতটাই দুর্বল যে ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না। তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎ​সকদের মতে, তার রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ অনেক বেড়ে গেছে। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। হাসপাতালে আছেন তার স্ত্রী বরেণ্য অভিনেত্রী সায়রা বানু।

কিডনির জটিলতা এবং পানি শুন্যতার কারণে গত ২ আগস্ট বুধবার দুপুর ১২টায় দিলীপ কুমারের শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ে লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। সঙ্গে যোগ হয়েছে পানি শুন্যতা। তাই শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে এবং তিনি ঝুঁকিমুক্ত। তবে তাকে আরও দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।

Reneta

৯৪ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার অনেকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন। গত এপ্রিল মাসেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রচণ্ড জ্বর, বমি এবং ডান পা ফুলে যাওয়ার কারণে তখন হাসপাতালে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে।

দিলীপ কুমারের আসল নাম মোহাম্মাদ ইউসুফ খান। তিনি চলচ্চিত্রে ছয় দশকের বেশি সময় ধরে বিচরণ করেছেন এবং অভিনয় করেছেন ৬০টি ছায়াছবিতে। ভারত সরকার ১৯৯১ সালে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্রের প্রতি তার অবদান সমূহের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি। হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: দিলীপ কুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT