চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:০৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

সুনিদিষ্ট কোনো কারণ না থাকলেও গোয়েন্দা তথ্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাজধানীর কূটনৈতিক জোনে (গুলশান,বনানী) অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুলশান ক্লাব ও বনানী এলাকা দিয়ে গুলশানে ঢোকার সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন, চারদিকে অতিরিক্ত তল্লাশি চৌকি বসানো হয়েছে। এছাড়াও গুলশান ক্লাবের সামনে চেক পোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনার ভিত্তিতে নিরাপত্তা জোরদার করেছি।

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এই নিরাপত্তা জোরদার কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা হতেও পারে আবার নাও হতে পারে, আসলে সুনিদিষ্ট কোনো কারণ নেই। আর এমনিতেই আমরা সবসময় কূটনৈতিক জোনে হাই এলার্ট রাখি, যেহেতু নির্দেশনা পেয়েছি তাই নিরাপত্তা জোরদার করেছি।

তবে কোনো প্রকার হুমকি নেই বলেও জানান পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

গুলশান ক্লাব কর্তৃপক্ষ ঢাকা মহানগর পুলিশের নির্দেশনা অনুযায়ী তাদের সদস্যদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছে।

গুলশান ক্লাবের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) নুরুল আলম গণমাধ্যমকর্মীদের বলেন, ডিএমপি থেকে আমাদের ক্লাবের সদস্যদের নিরাপত্তার বিষয়ে পূর্ব সতর্কতা দেওয়া হয়। এরপর আমরা আমাদের সম্মনিত সদস্যদের এই বার্তা পৌঁছে দেই।

তিনি বলেন, পুলিশের সতর্কতা অনুযায়ী ক্লাবের মাঠে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই তবে নিউজিল্যান্ডের ঘটনার প্রেক্ষিতে স্বাধীনতা দিবসের দিন ও তার আগেরদিন সতর্ক থাকতে বলা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বে চলমান সহিংসতা ও ২৬ শে মার্চ উপলক্ষে কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৪ বছরেও হল পায়নি জবি শিক্ষার্থীরা

পরবর্তী

প্রয়াত ড. মির্জা মোহাম্মদ রেজাউলের জন্য দোয়া

পরবর্তী
বেলিড

প্রয়াত ড. মির্জা মোহাম্মদ রেজাউলের জন্য দোয়া

জন্মদিনে সাকিবকে সম্মাননা জানাল ইডেন

সর্বশেষ

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম

আগস্ট ২৬, ২০২৬

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT