চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার রাশিয়া থেকে ২৩ ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
রাশিয়া-ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার-যুক্তরাজ্য

যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়ার ২৩ কূটনীতিককে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে এবার ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

রাশিয়ায় ব্রিটিশ দূতাবাসের কর্মীসংখ্যা যুক্তরাজ্যে রুশ দূতাবাসের সমান করা এবং মস্কোর ব্রিটিশ কাউন্সিল বন্ধের নির্দেশনাও দেয়া হয়েছে।

শুক্রবার ব্রিটিশ হাইকমিশনারকে তলব করে ৫ এপ্রিলের মধ্যে তাদেরকে রাশিয়া ছাড়তে বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ আরও ২৩টি দেশের কূটনীতিককে নতুন করে বহিষ্কার করেছে ক্রেমলিন।

Banglabid

মস্কোর দাবি, রাশিয়াবিরোধী উত্তেজনাকে উস্কে দিতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাই সাবেক রুশ গোয়েন্দা ও তার মেয়ের ওপর হামলা চালিয়েছে।

সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষাক্ত গ্যাস প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ মার্চ ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের সঙ্গে ঐক্য প্রকাশ করে সোমবার ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে রুশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। এর পরপরই জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ ২০টিরও বেশি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করে।

রাশিয়া-যুক্তরাজ্যে রুশ গুপ্তচর হত্যাচেষ্টা-রুশ কূটনীতিক বহিষ্কার
সাবেক রুশ গুপ্তচর সের্গেই ও ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপাল
Reneta

তারই জের ধরে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে পাল্টা বহিষ্কার করে রাশিয়া।  সেই সঙ্গে সেইন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর দেড়শ’রও বেশি কূটনীতিককে দ্রুত বহিষ্কারের ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

মস্কোর এমন সিদ্ধান্তকে অযৌক্তিক ও দুঃখজনক উল্লেখ করে উপযুক্ত জবাব দেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সব নদীবন্দরে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি

পরবর্তী

অস্ট্রেলিয়ার হয়ে আর ‘খেলবেন না’ ওয়ার্নার

পরবর্তী

অস্ট্রেলিয়ার হয়ে আর ‘খেলবেন না’ ওয়ার্নার

ফসল রক্ষার নামে সুনামগঞ্জ হাওরে অপ্রয়োজনীয় বাঁধ

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT