চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েত মৈত্রী ও রোকেয়া হল ছাড়া সব হলে ভোটগ্রহণ শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

স্থগিত করার পর আবার ভোটগ্রহণ শুরু হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলে ভোটগ্রহণ চলছে। এই দুটি হল ছাড়া অন্য হলগুলোতে ভোটকেন্দ্র গুলোতে দুপুর ২টায় শেষ হয়েছে।  

দুপুর ২টার মধ্যে যারা ভোটকেন্দ্রের লাইনে এসে দাড়িয়েছে তারা ভোট প্রদানের সুযোগ পেয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত কর্মকর্তারা।

কিছু অনিয়মের কারণে রোকেয়া হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে বিকেল তিনটায়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে খালি ব্যালট বাক্স দেখিয়ে সকাল ১১টা ১০ মিনিটে কুয়েত মৈত্রী হলে নতুনভাবে ভোটগ্রহণ শুরু হয়।

তিনটি ব্যালট বাক্স সরিয়ে রাখার অভিযোগ নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলাকে কেন্দ্র করে বেলা ১২টার দিকে বেগম রোকেয়া হলে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। এই বিশৃঙ্খলার মাঝে কোটা আন্দোলনকারী প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী নুরুল হক নূর মারধরের শিকার হন। তার অভিযোগ, ছাত্রলীগ প্যানেলের লোকজন তাকে আঘাত করেছে।

সোমবার সকাল ৮টায় প্রায় সব হলে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ভোট। এর কিছুক্ষণ পরই একাধিক প্রার্থী অভিযোগ করতে থাকেন যে, তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলা হয়েছে।

এ ঘটনার পর ব্যালট নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় ডাকসু নির্বাচন বর্জন করে স্বতন্ত্র জোট অরণি-শাফী প্যানেল।

Reneta

এরপর ভোট বাতিল করে পুনঃতফসিল দাবি করে স্বতন্ত্র, বাম প্রগতিশীল ছাত্রঐক্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ ৪টি প্যানেল। ভোট বর্জন করে ছাত্রদলও।

প্রগতিশীল ছাত্রজোট, কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করেছে। একই সাথে নির্বাচন আবার অনুষ্ঠানের দাবির জানিয়েছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসু নির্বাচনভোটগ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT