চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়াশায় ম্লান নববর্ষ উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

কুয়াশাচ্ছন্ন পরিবেশ ও প্রতিকূল আবহাওয়ায় অনেকেই নতুন বছরের উৎসবে যোগ দিতে পারছেন না। ফ্লাইট বাতিল হওয়ায় তাদের এমন নিরানন্দ দশা, নতুন বছরের শুরুটা বাধ্য হচ্ছেন পরিবার, পরিজন ও বন্ধু-বান্ধবহীনভাবেই কাটাতে। এমন অসহায় যাত্রীর সংখ্যাটাও কিন্তু কম নয়, হাজার হাজার। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডেপেন্ডেন্ট এমনটি জানায়।

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ঘন কুয়াশার কারণে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। হিথ্রো, স্ট্যান্সটেড এবং গ্যাটওয়িকের শিডিউলে শুক্রবার এমন বিপর্যয় বাতিল হয়েছে প্রায় ২০০ ফ্লাইট, এতে সবচেয়ে বেশি ভুগেছে ব্রিটিশ এ্য়ারওয়েজ, ইজিজেট এবং রিয়ানাইরের যাত্রীরা। তবে অন্য দুটি কিছুটা স্বাভাবিক হলেও ভোগান্তি কাটেনি হিথ্রো বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের। আজও তাদের অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে।

লন্ডনের বিমানবন্দরগুলোর উদ্দেশ্যে বা ছাড়ার জন্য প্রস্তুত এমন ৫০ টিরও বেশি ফ্লাইট এখন পর্যন্ত বাতিল করেছে ব্রিটিশ এ্য়ারওয়েজ, যার মধ্যে আবার ৪০টির মতো হিথ্রোতে। যাদের বার্সেলোনা, রোম এবং ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিলো।

দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফ্লাইট অবতরণে একটি দীর্ঘ সময় বিরতি রাখতে হচ্ছে, যা বেশ বিলম্ব ও ফ্লাইট বাতিলের কারণ বলে জানানো হয় এয়ারলাইনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে। সৃষ্ট দুর্ভোগের কারণে ক্ষমাপ্রার্থনাও করে তারা।

শিডিউল বিপর্যয় কিছুটা হলেও এড়াতে অবতরণ ও উড্ডয়নে অতিরিক্ত সময় দেয়া হচ্ছে। তবুও ভোগান্তি তেমন কমছে না। বিলম্বের কারণে কানেক্টিং ফ্লাইট মিস হওয়ার দুর্ভোগেও পড়ছেন অনেকে।

ম্যানচেস্টার থেকে জোহেন্সবার্গ যাওয়ার পথে বিলম্বের কারণে হিথ্রোতে কানেক্টিং ফ্লাইট ধরতে না পারা একজন জানান, এয়ার লাইনগুলো একে অপরকে দোষ দিচ্ছে, কেউ দায় নিচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্লাইটফ্লাইট বাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT