চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়ালালামপুরে মেয়েদের ৭ দিনের কোয়ারেন্টাইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২২ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে আরও একটি বাছাইপর্বের চ্যালেঞ্জ। নতুন বছরে নতুন মিশনে সালমা খাতুনের নেতৃত্বে মাঠে নামবে টি-টুয়েন্টি দল।

কমনওয়েলথ গেমস বাছাইপর্ব খেলতে ৮ জানুয়ারি রাতের ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাবে টিম টাইগ্রেস। আসরের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৮ জানুয়ারি। কুয়ালালামপুর পৌঁছে ৭ দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইন করতে হবে দলকে।

পাঁচ দলের বাছাইপর্বে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে থাকছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাকি তিন দল স্কটল্যান্ড, কেনিয়া ও স্বাগতিক মালয়েশিয়া।

পাঁচটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার। ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ডে বসবে আসরটি। মূল আসরে লড়বে আট দল।

স্বাগতিক ইংল্যান্ডসহ টি-টুয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী সাত দলের অংশগ্রহণ চূড়ান্ত হয়ে গেছে আগেই। এরইমধ্যে চূড়ান্ত হয়েছে গ্রুপিং। ‘এ’ গ্রুপের চার দল- অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ভারত, পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার সঙ্গী হবে বাছাইপর্ব থেকে আসা দলটি।

বাছাইয়ে অংশ নিতে যাওয়ার আগে মিরপুরে চলছে বাংলাদেশ নারী দলের অনুশীলন ক্যাম্প। মঙ্গলবার একাডেমি মাঠে ব্যাট-বলের অনুশীলন শেষে টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন বললেন, ‘আমাদের যে দল, আমি অন্তত দলের প্রতি ভরসা রাখি যে আমরা ভালো করবো এবং এই টুর্নামেন্টে অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আসব। এটাই আমাদের সবার লক্ষ্য। আশা করি আমরা পারব, আমাদের সেই সক্ষমতা আছে।’

Reneta

বিদেশ সফরের আগে প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন দলের সবাই। কুয়ালালামপুরের বিমানে চড়ার দুই দিন আগে আরও একটি পরীক্ষা হবে। তারপর চূড়ান্ত করা হবে মূল স্কোয়াড। ক্যাম্পে অংশ নিয়েছেন ২০ ক্রিকেটার।

Jui  Banner Campaign
ট্যাগ: কমনওয়েলথ গেমস বাছাইকমনওয়েলথ গেমস-২০২২কুয়ালালামপুরবাংলাদেশলিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT