চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণ, নিহত ১

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:৪৫ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের শহীদ সালাউদ্দীন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকা থেকে বস্তাভর্তি অবিস্ফোরিত মর্টারের গোলার খোসা বাড়িতে কুড়িয়ে নেওয়ার পর বিস্ফোরণে ময়না বেগম নামের ১ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন- বাড়ীর মালিক জয়েন উদ্দীন, তার আত্মীয় কালিহাতির ফুলতলা গ্রামের রাজ্জাক ও স্থানীয় কাঠমিস্ত্রী রফিক।

বুধবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মাইদার চালা এলাকায় জয়েন উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ওয়াহেদুজ্জামান বলেন: শহীদ সালাউদ্দীন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকা থেকে নিহত ময়না বেগম বস্তায় ভর্তি পরিত্যক্ত গোলার খোসা কুড়িয়ে জয়েন উদ্দীনের বাড়ীতে নিয়ে আসেন। এসময় একটি অবিস্ফোরিত মর্টারের গোলার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ময়না বেগম নিহত হন। এসময় আহত হন আরো ৩ জন।

‘‘সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঘাটাইল সিএমএইচ-এ ভর্তি করে। নিহত ময়না বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে’’, বলেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহেদুজ্জামান।

নিহতের স্বজন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান: ময়না বেগম বুদ্ধিপ্রতিবন্ধী ছিলো। সে সকাল বেলায় ফায়ারিং রেঞ্জ এলাকা থেকে কিছু পরিত্যক্ত গোলাবারুদ নিয়ে এসে জয়েন উদ্দীনের বাড়ীর উঠানে ঢেলে দেয়। গোলাবারুদ ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়, আহত হয় আরও ৩ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT