চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে পাড়া-মহল্লায় শহীদ মিনার বানানোর প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A

শ্যামল ভৌমিক: মহান একুশের চেতনা ও ভাষা শহীদদের অবদান শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে কুড়িগ্রামের পাড়া-মহল্লায় বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে শহীদ মিনার। শিশু-কিশোরদের এ কাজে উজ্জীবিত করছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম।

৫২’র ভাষা আন্দোলন বাঙালি জাতীয় জীবনের এক চরম অধ্যায়ের দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাঙালী জাতি পেয়েছি মাতৃভাষার অধিকার। এ দিবসটি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। একসময় দিবসটি ঘিরে পাড়ায়-মহল্লায় শিশু-কিশোররা বিভিন্ন উপকরণ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা জানাতো। এর সংখ্যা এখন অনেকাংশে কমে গেছে। একুশের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় সংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম জেলা সদরের পাড়া-মহল্লায় শহীদ মিনার নির্মাণের প্রতিযোগিতামূলক এ আয়োজন করেছে।

এ আয়োজনে সাড়াও মিলেছে। জেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় শতাধিক শহীদ মিনার নির্মিত হয়েছে। বাঁশ-কাঠ, কলাগাছ ও রঙিন কাগজ দিয়ে তৈরি এসব অস্থায়ী শহীদ মিনার তৈরিতে অভিভাবকরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

করোনা পরিস্থিতির কারণে এবার একুশের প্রভাত ফেরিতে বিধিনিষেধ থাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী একুশের অনুষ্ঠানে যোগ দিতে পারছে না। এ পরিস্থিতিতে প্রচ্ছদ কুড়িগ্রামের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাংস্কৃতিক সংগঠক ও কবি সাহিত্যিকরা।

আয়োজক সংগঠনের সংগঠক দুলাল বোস জানালেন, প্রতিযোগীতা নয় মূলত শিশু-কিশোরদের একুশের মূল চেতনায় উজ্জীবিত করতেই এ আয়োজন।

এ ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা সাংস্কৃতিক কর্মী তথা সকল স্তরের মানুষের।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতিযোগিতাশহীদ মিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT