চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় সাব-রেজিস্টার হত্যায় ৪ জনের প্রাণদণ্ড

আনিসুজ্জামান ডাবলুআনিসুজ্জামান ডাবলু
১:৪৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আদালত, কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়ায় সাব-রেজিস্টার নুর মোহাম্মদ শাহ হত্যার দায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আরেক আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ।

মঙ্গলবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সেসময় ৫ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন; সাইদুল ইসলাম, ফারুক হোসেন, কামাল শেখ ওরফে কামাল হোসেন ও মশিউল আলম ওরফে বাবুল ওরফে বাবলু।

অপর আসামি মনোয়ার হোসেন ওরফে ডাবলুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর সাব-রেজিস্টার নুর মোহাম্মদ শাহকে ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে শহরের আড়ুয়াপাড়া এলাকার বাবর আলী গেটে তার ভাড়া বাসায় কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে তার ক্ষতবিক্ষত মরদেহ রান্নাঘর থেকে উদ্ধার করে পুলিশ।

ঘটনায় পরদিন নিহতের ভাই কামরুজ্জামান শাহ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এরপর ২০১৯ সালেল ১৮ জানুয়ারি মডেল থানা পুলিশ তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়।

Reneta

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ‘অলোচিত ওই মামলায় পুলিশ তদন্ত করে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। আসামিরাও তাদের দোষ স্বীকার করেন।’

‘‘সবদিক বিবেচনায় নিয়ে আদালতের বিচারক রায় দিয়েছেন। এতে ন্যায় বিচার পেয়েছে সাব-রেজিষ্টার নুর মোহাম্মদের পরিবার।’’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT