কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে শোয়ার পৃথক দু’টি ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলো: ছানোয়ারা খাতুন ও তার ছেলে রাজ (৮)। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন: এটা হত্যাকাণ্ড নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জমিজমা নিয়ে বিরোধ বা নারীঘটিত কোনো ঘটনা থাকতে পারে। তবে পুলিশের একাধিক দল কাজ করছে। খুবই দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।







