কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস ফুলতলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকাল পৌনে দশটার দিকে কুষ্টিয়ার মজমপুরগেট থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি গড়াই পরিবহন চৌড়হাস ফুলতলায় পৌছালে দ্রুতগামী একটি ট্রাক বাসটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালক ইসলাম (৪৫) ও যাত্রী মজিবর রহমান মোয়াজ্জেম (৫৫) নিহত হয়।
নিহত বাস চালক ইসলাম’র বাড়ী ঝিনাইদহের শৈলকূপায় এবং যাত্রী মজিবরের বাড়ি কুষ্টিয়ার কমলাপুরে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক চালক ও হেলপারকে আটক এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছে।
এসআই আলিম জানান, আহতদের মধ্যে গুরুতর চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







