কুষ্টিয়ার বটতোল শিশিরমাঠে হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামান।
শুক্রবার সকালে ওই শিক্ষককে সঙ্গে নিয়ে মটরসাইকেলে বটতোল এলাকায় যাওয়ার পথে হোমিও চিকিৎসক মীর সানাউর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলাকারীরা মোটরসাইকেলে করে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনায় এখন পর্যন্ত কোনো আটক ও মামলা দায়ের করা হয়নি।








