চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুরিয়ারে আমের চালানে আসলো ৫০ লাখ টাকার হিরোইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৫, জুন ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

কুরিয়ারে আমের চালানের সঙ্গে আনা প্রায় ৫০ লাখ টাকা মূল্যের আধা কেজি হিরোইনসহ দম্পতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়।

আটকরা হলেন: হাবিবুর রহমান বাবু (২৯) ও দিলরুবা দিপা (২৭)।

র‌্যাব-২ এর স্পেশালাইজড ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান: চাঁপাইনবাবগঞ্জ থেকে কুরিয়ার সার্ভিসে আনা আমের সঙ্গে এ বিপুল পরিমাণ হিরোইন ঢাকায় আসে। আমের মধ্যে একটি প্রেসার কুকারে বিশেষ কায়দায় লুকিয়ে হিরোইনের চালানটি আনা হয়।

পরে প্রেসার কুকার থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের হাফ কেজি হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় স্বামী-স্ত্রীকে দু’জনকে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি আরও জানান: তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য, মৌসুমি ফল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছিলেন। তারা স্বামী স্ত্রী হিসেবে মুন্সিগঞ্জে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

Reneta

আটকরা শাড়ি-লুঙ্গির ব্যবসা করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কুরিয়ারে প্রতি মাসে ৩ থেকে ৪টি করে হিরোইনের চালান আসে তাদের। যাতে করে প্রতিবার ৫০ লাখ থেকে ২ কোটি টাকার হেরোইন আনতেন।

আটকদের বিরুদ্ধে রাজধানীর নিউমার্কেট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুরিয়ার সার্ভিসহিরোইন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT