কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন দুই বিভাগ চালু

কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় ভবন, মালয়েশিয়া, শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় ভবন, মালয়েশিয়া, একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান, আকাশে কিছু মেঘের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালু করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিজ্ঞান অনুষদের অধীনে বন ও পরিবেশ বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে মানব সম্পদ ব্যাবস্থাপনা নামের দুটি বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই দুটি বিভাগসহ বর্তমানে বিশ্ববিদ্যালয়টির মোট বিভাগের সংখ্যা হলো ২১ টি।

সর্বশেষ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কুবি’তে নতুন বিভাগ হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগ চালু হয়েছিল।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রতিবেদক

ফরহাদুর রহমান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…