চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা চায় শাখা ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২১
শিক্ষা
A A
স্বাস্থ্য বিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মাধ্যমে উপাচার্য বরাবর এক স্মারকলিপি ও মানববন্ধনের মাধ্যমে তারা এ দাবি জানায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত স্মারকলিপিতে তারা বলেন, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাঝে হতাশা বিরাজ করছে। এছাড়া সেশনজট দিনদিন ভয়াবহ হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেয়া শুরু করেছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর ও স্নাতকের শেষ সেমিস্টারের পরীক্ষা শুরু করার দাবি জানাচ্ছি।
স্বশরীরে পরীক্ষা গ্রহনের দাবি জানিয়ে এক শিক্ষার্থী বলেন, করোনার কারণে দীর্ঘদিন যাবত আমরা একই বর্ষে আটকে আছি। এতে আমাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দাবি কুবিতে দ্রুততর সময়ে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা শুরু করার।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সশরীরে পরীক্ষা নেয়ার বিষয়ে একটি স্বারকলিপি শিক্ষক সমিতির মাধ্যমে উপাচার্য স্যারের কাছে দিয়েছে। আমার কাছে দাবিটি যৌক্তিক মনে হয়েছে। আমিও উপাচার্য স্যারের কাছে অনুরোধ করেছি যেন সশরীরে পরীক্ষা নেয়া হয়। যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হচ্ছে আর করোনা সংক্রমণও নিম্নমুখী। উপাচার্য স্যারও নীতিগতভাবে সমর্থন দিয়েছেন। আমাদের অনলাইনে পরীক্ষা নেয়ার কার্যক্রম চলুক। যেন ভবিষ্যতের পরিস্থিতি মোকাবেলা করা সহজ হয়।
ছাত্রলীগের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী শিক্ষার্থীদের বলেন, ‘আগামী ২৬ তারিখ একাডেমিক কাউন্সিল আছে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ছাত্রলীগসশরীরে পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT