চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা নামেই বিভাগের দাবিতে শনি ও রবিবার মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৭
কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লা নামেই বিভাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন কুমিল্লার সাধারণ নাগরিকরা। নানা ব্যানারে শুক্রবারও মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে কুমিল্লা নামেই বিভাগের দাবিতে তিন দিনের কর্মসূচি দিয়েছে কুমিল্লা বিভাগের দাবিতে আন্দোলনকারীরা। কর্মসূচির মধ্যে রয়েছে কুমিল্লার প্রত্যেক উপজেলায় শনিবার মানববন্ধন, রবিবার কুমিল্লার সব স্কুল কলেজে মানববন্ধন, ২১ ফেব্রুয়ারি কুমিল্লার পূবালী চত্বরে সমাবেশ।

শুক্রবার বিকালে শহরের পূবালী চত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, যে যেখানে পারেন প্রয়োজনে সাদা কাগজে বা হাতের তালুতে ‘কুমিল্লা’ শব্দটি লিখে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা নামেই বিভাগের দাবিতে আপনার সমর্থন জানান।উপজেলাগুলো যেভাবে পারেন মানববন্ধন করে ফেসবুকে পোস্ট দিন।
শুক্রবার বিকাল থেকে বিভিন্ন সংগঠন শহরের কান্দিরপাড়ে কুমিল্লা টাউন হল গেইটের সামনে, পূবালী চত্বরে কুমিল্লা নামে বিভাগের দাবিতে স্লোগান দেয় এবং শহরের বিভিন্ন সড়কে মিছিল করে। এ সব মিছিলে কুমিল্লার সাধারণ বিক্ষুব্ধ যুবক তরুণদের দেখা যায়। বিক্ষোভকারীরা ‘আর কোন দাবি নাই, কুমিল্লা নামেই বিভাগ চাই’ লিখে স্লোগান দেয়।

শহরের পূবালী চত্বরে মানবন্ধন চলাকালে বিভাগের দাবিতে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অধ্যক্ষ মফিজুল ইসলাম, আইনজীবী প্রহলাদ দেবনাথ, কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারি সমিতির নেতা আবদুল খালেক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, সাংবাদিক এম সাদেক, ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সভাপতি আজাদ সরকার লিটন, ছাত্রনেতা সাইফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশিকুর রহমান ভূইয়া জুয়েল।
সমাবেশের সভাপতি ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে কুমিল্লার প্রত্যেক উপজেলায় শনিবার মানববন্ধন, রবিবার কুমিল্লার সব স্কুল কলেজে মানববন্ধন, ২১ ফেব্রুয়ারি কুমিল্লার পূবালী চত্বরে সমাবেশ।
তিনি বলেন, প্রত্যেক উপজেলায় যে ভাবে পারেন কুমিল্লা নামে বিভাগের দাবিতে মানববন্ধন করবেন। একজন হোক আর দুই জন হোক। সংখ্যা যাই হোক। ঠিক তেমনিভাবে রবিবার প্রত্যেক স্কুল কলেজে একইভাবে মানববন্ধন করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিবেন।

এ ছাড়া আগামী ২১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কুমিল্লা পূবালী চত্বরে সমাবেশ আয়োজন করা হবে। পরিবারের সদস্যেদের নিয়ে এ সমাবেশে অংশ নেওয়ার জন্য তিনি আহবান জানান।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক বলেন, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। কুমিল্লা নামটি আমাদের অহংকার। এই অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা আন্দোলন অব্যাহত রাখবো।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি সফিকুল ইসলাম শিকদার তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় নেত্রীকে কেউ ভুল বুঝিয়েছে। কুমিল্লা নামে বিভাগের প্রশ্নে তিনি আন্তরিক। আমরা চাই কুমিল্লা নামেই বিভাগ হোক।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার ছবির শুটিং হবে বাংলাদেশে : প্রিয়তি

পরবর্তী

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না

পরবর্তী

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না

বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয়: গয়েশ্বর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT