চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার দুই ব্যবসায়ীকে হত্যায় অভিযুক্ত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
- লিড নিউজ, কুমিল্লা, জনপদ
A A
বন্দুকযুদ্ধে

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পশ্চিমশিং এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় বুড়িচং থানার পরিদর্শক নিত্যানন্দসহ ৬ পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তলসহ দেশীয় বিভিন্ন অস্ত্র।

নিহত মাজহারুলকে ‘ডাকাত’ উল্লেখ করে পুলিশ জানায়, কয়েকদিন পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় ডাকাতি করতে গিয়ে দুই ব্যবসায়ীকে হত্যা করে সে ও তার সঙ্গীরা।

বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, নিহত ডাকাত মাজহারুলের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত পুলিশ সদস্যদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরে মহাসড়কে ডাকাতদের আতঙ্কে অতিষ্ট ছিলো যাত্রীরা। এরই মধ্যে ডাকাতদের হাতে খুন হন দুই ব্যবসায়ী। এর একটি হত্যাকাণ্ডের ক্লু খুঁজতে গিয়ে মাজহারুলসহ অন্যান্য ডাকাতদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে মহাসড়কের চান্দিনায় ডাকাতিকালে একজনকে ও অভিযান চালিয়ে আরো একজন আটক করা হয়। এ দু’টি অভিযানের সময় দু’বারই কৌশলে পালিয়ে যায় মাজহারুল।

দু’টি হত্যাকাণ্ডের ঘটনায় আটক ডাকাতদলের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাজহারুলকে গ্রেপ্তারের লক্ষ্যে সোমবার মধ্যরাতে বুড়িচং উপজেলার পশ্চিমশিং এলাকায় অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুঁড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখানে মাজহারুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লানিহতবন্দুকযুদ্ধহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT