কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম জানান, শনিবার ভোরের দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হাতিমারা এলাকায় গোলাগুলিতে এই দুই ডাকাতের মৃত্যু হয়।
পুলিশ নিহত দুইজনের নাম ঠিকানা প্রকাশ করতে পারেনি এখনও।
ওসি মনজুর বলেন, রাতে হাতিমারা এলাকায় পুলিশের সঙ্গে সশন্ত্র ডাকাতদলের বন্দুক যুদ্ধ হলে দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।
নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেওয়া হবে।










