শ্রীলংকান অভিজ্ঞ ক্রিকেটার নুয়ান কুলাসেকারা এবং পাকিস্তানের আশার জায়েদীর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৯ রানেই অলআউট বরিশাল বুলস্। এ দুই বিদেশী তিনটি করে উইকেট শিকার করেন। মাত্র ১৮.৩ ওভারেই ইনিংস শেষ করে দিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আবু হায়দার দুটি ও সুনিল নারায়ান একটি উইকেট লাভ করেন।
ব্যাটিং বিপর্যয়ের দিনে সর্বোচ্চ ২২ রান করেন কেভিন কুপার। দুই অঙ্ক ছোঁয়া এর পরের স্কোরগুলো ১৭, ১০। তিনজন খেলোয়াড়ের নামের পাশে শূণ্য রান। এরমধ্যে রয়েছেন ব্র্যান্ডন টেইলর এবং সিকুগ প্রাসান্না। এরমধ্যে প্রথমজন দুই বল খেললেও দ্বিতীয়জন ফেরেন প্রথম বলেই। আর আল আমিন ৪ বল খেলে কোনো রান না করে অপরাজিত থাকেন।
ছোট এই পুঁজি নিয়েই লড়ে যাওয়ার সামর্থ্য অবশ্য রয়েছে বরিশালের। গত ম্যাচেই হ্যাটট্রিক করা আল আমিন, মোহাম্মদ সামি, তাইজুল, মাহমুদুল্লাহর মতো বোলার থাকাতে লড়াই আশা নিয়ে ম্যাচে এখনো আছে বরিশাল।






