চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার আশা ধূসর করে চারের পথে খুলনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সাব্বির রহমান অনেকটা চেষ্টা করেছিলেন। কিন্তু সতীর্থদের সেরকম সমর্থন পাননি। তাতে খুলনা টাইগার্সের কাছে ৩৪ রানে হেরে সেরা চারের আশা ধূসর হয়ে গেল কুমিল্লা ওয়ারিয়র্সের।

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ২ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ গড়ে খুলনা টাইগার্স। জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখে ১৪৫ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা ওয়ারিয়র্স।

হারে কুমিল্লার কোয়ালিফায়ারের আশা ধূসরই হয়ে গেল। কাগজে-কলমের হিসাব যদিও সবসময়ই থাকে। সেজন্য গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে জিততে তো হবেই তাদের, তাকিয়ে থাকতে হবে অন্যদের জয়-পরাজয় ও রানরেটের দিকেও। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে তারা।

বিপরীতে এই জয়ে সেরা চারের পথ আরও উজ্জ্বল করল খুলনা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের চারে তারা। গ্রুপপর্বে নিজেদের শেষ দুম্যাচের একটিতে জিতলেই কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে যাবে। দুটিতেই হারলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে অন্যদের জয়-পরাজয় ও রানরেটের দিকে নজর রাখতে হবে। হাতে দুটি ম্যাচ থাকায় টাইগার্সদের বিপদের ঝুঁকি কিছুটা কম!

শুরুতে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পায় খুলনা। ৫৫ বলে ৭১ রান আনেন দুজনে। শান্তর বিদায়ে ভাঙে জুটি। ৪ চার ও এক ছক্কায় ২৯ বলে ৩৮ করে যান এ ওপেনার।

মিরাজ আরও কিছুক্ষণ ছিলেন। রানের গতি বাড়াতে পারেননি। ২টি করে চার-ছক্কায় ৩৯ বলে সমান ৩৯ রান করে ওয়াইসের বলে বোল্ড হন।

Reneta

আসল তাণ্ডবটা এরপরই চালায় খুলনা। মুশফিকুর রহিমকে নিয়ে রাইলি রুশো চার-ছক্কার বন্যা বইয়ে দেন। দুজনে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়েন ৪৬ বলে। মূলত হাতখুলে খেলেছেন রুশোই, ৬ চার ও ৪ ছক্কায় ৩৬ বলে ৭১ রানের টর্নেডো আসে তার ব্যাটে।

মুশফিক অপরাজিত থাকেন ২৪ রানে। ২ চারে ১৭ বলের ইনিংসে তার কাজ ছিল আদতে রুশোকে যতবেশি সম্ভব স্ট্রাইক দেয়া!

লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনীতে আসা এক সাব্বির ছাড়া জবাব দিতে পারেননি কুমিল্লার কেউই। সৌম্য সরকার ২ চার ও এক ছয়ে ১৭ বলে ২২, ইয়াসির আলি এক চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৭ ছাড়া বলার মতো রান কেবল সাব্বিরের ফিফটি।

সাব্বির ৩৯ বলে ৬২ করে ফেরার আগে ম্যাচ জমিয়ে তুলেছিলেন ঠিকই, সতীর্থদের সমর্থনের অভাবে সেটি হারের খাতাতে থাকল। ৭ চার ও ২ ছয়ে সাজানো ইনিংস তার।

খুলনার সেরা বোলার রবি ফ্রেইলিংক। ৪ ওভারে মাত্র ১৬ রানে ৫ উইকেট নিয়েছেন এ পেসার, আছে একটি মেডেনও। বাকিদের মধ্যে মোহাম্মদ আমির ও শহিদুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট গেছে শফিউল ইসলামের ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯রুশোলিড স্পোর্টসসাব্বিরসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT