চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ফরহাদুর রহমান ফরহাদুর রহমান
৭:২১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
- লিড নিউজ, শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন বিভাগের সান্ধ্য কোর্সের এক ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রোগ্রাম পরিচালকের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী। তবে অভিযুক্ত শিক্ষক বলছেন, অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি ইংরেজি বিভাগের সান্ধ্য কোর্সের অষ্টম ব্যাচের প্রথম ট্রাইমিস্টারের ০০১ নং কোর্সের পরীক্ষা দিতে বিভাগে আসেন ভুক্তভোগী ছাত্রী। বিকেল সাড়ে ৫টায় পরীক্ষা শুরুর আগ মুহূর্তে বিভাগীয় প্রধান মোবাইল ফোন সঙ্গে না রেখে সবাইকে পরীক্ষা দিতে বলেন।

‘বিষয়টি শুনে ওই ছাত্রী মোবাইল ফোনটি নিজের ব্যাগে রেখে আসেন। কিন্তু পরীক্ষা শেষে ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে দেখেন, সিম অদলবদল করা এবং মেমোরি কার্ডের জায়গায় নষ্ট একটি মেমোরি কার্ড লাগানো রয়েছে। বিষয়টি জানার জন্য ওই শিক্ষককে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। ওই শিক্ষকের অনৈতিক প্রস্তাবে ভুক্তভোগী ছাত্রীর রাজি না হওয়া সংক্রান্ত অনেক তথ্য মোবাইল ফোনটিতে ছিল।’

প্রমাণগুলো নষ্ট করার জন্য অভিযুক্ত শিক্ষক সবকিছু মুছে দিয়েছেন বলে ধারণা করছেন ভুক্তভোগী ছাত্রী।

অভিযোগকারী ছাত্রী বলেন: বিভাগীয় প্রধান প্রথমে আমাকে ব্যাচের সিআর হিসেবে নির্বাচন করে এবং বিভিন্ন সময় আমাকে রুমে ডাকতেন। এছাড়াও আমাকে ব্যক্তিগত রুমে ও শহরের বাসায় ডাকতেন। কিন্তু আমি বিভিন্নভাবে সেই প্রস্তাব এড়িয়ে যেতাম। পরবর্তী সময়ে আমাকে প্রলোভিত করার জন্য মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে অনেক কিছু বলত। আমি তার বিষয়গুলোতে সাড়া না দেওয়ায় আমার ফোন থেকে সব নিয়ে মুছে দেয়।

Reneta

অভিযুক্ত শিক্ষক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার বলেন: আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ করা হয়েছে। অভিযোগ যেহেতু দেওয়া হয়েছে তা প্রমাণ করার বিষয়। প্রমাণ করলে বিষয়টি বোঝা যাবে।

ইংরেজি বিভাগের প্রোগ্রাম পরিচালক ড. হাবিবুর রহমান বলেন: আমি অভিযোগ পেয়েছি। প্রোগ্রামের সঙ্গে যারা আছেন সবাইকে নিয়ে বসে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন: এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পেয়েছি। উপাচার্যের সঙ্গে আমি কথা বলেছি। তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT