চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবি শিক্ষকের প্রতি অবিচারে ক্ষুব্ধ মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০২১
বাংলাদেশ
A A

গণমাধ্যমে তথ্য দেওয়ার কথিত অপরাধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে ক্ষুব্ধ ও বিস্মিত প্রতিক্রিয়া জানিয়েছে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের প্ল্যাটফর্ম ‘মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক’।

শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলামের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে: আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমে তথ্য দেওয়ার ভিত্তিহীন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে ন্যুনতম যৌক্তিক কারণ ছাড়া একই বিভাগের শিক্ষক কাজী আনিছের পদোন্নতি বাতিল করেছে। এ ধরনের অযৌক্তিক ঘটনায় আমরা, দেশের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের প্ল্যাটফর্ম, মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক ক্ষুব্ধ, বিস্মিত ও মর্মাহত।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের সংবাদ সূত্রে আমরা জানতে পারি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশগ্রহণ না করেও ১২তম স্থান অধিকার করে। উক্ত ঘটনায় গঠিত প্রথম তদন্ত কমিটি পরীক্ষা কমিটির দায়িত্বে অবহেলার প্রমাণ পায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন উক্ত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে নির্বিকার ভূমিকা পালন করে। পরবর্তীতে এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র বা তথ্যদাতাকে চিহ্নিত করার জন্য ‘উচ্চতর তদন্ত কমিটি’ নামে আরেকটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি শুধু গণমাধ্যমে তথ্য সরবরাহকারীকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করে। দায়িত্বে অবেহলাকারীদের আড়াল করে, তথ্য সরবরাহকারীকে অভিযুক্ত করার এমন অপপ্রয়াস সচেতন মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, গণমাধ্যমে তথ্য সরবরাহ করা কোন অপরাধ নয়। বরং গণমাধ্যমে কে তথ্য দিয়েছে তা জানতে চাওয়া অনৈতিক। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যের সোর্স শনাক্ত করতে যে ‘উচ্চতর তদন্ত কমিটি’ গঠন করেছে, তা নৈতিকতা বিবর্জিত ও স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতি উদ্দেশ্যমূলক বৈরী আচরণ শুরু করেছে। আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি, অভিজ্ঞতার সনদে সামান্য ত্রুটির অজুহাতে একই বিভাগের শিক্ষক কাজী আনিসের পদোন্নতি বাতিল করেছে। এর পূর্বে ২০১৯ সালের একটি ঘটনায়, এই বিভাগের দুই শিক্ষার্থী, যারা সংবাদমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সংবাদ সংগ্রহের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে গিয়ে হয়রানির শিকার হয়েছিলেন। ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে রেজিস্ট্রার তার কক্ষ থেকে ঐ শিক্ষার্থীদের বের করে দিয়েছিলেন। ক্ষুব্ধ হয়ে তিনি বলেছিলেন, ‘সাংবাদিকতা বিভাগ খুলে পাপ করেছি’। এ ধরনের অবমাননাকর বক্তব্য আমাদের বিব্রত করেছে। আমরা এ বক্তব্যের নিন্দা জানাই। একইসাথে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে যে অযৌক্তিক শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত হয়েছে, অনতিবিলম্বে তা প্রত্যাহারে দাবি জানাই।

দেশের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৭৮ জন শিক্ষক এখানে সাক্ষর করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT