চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে স্নাতকোত্তর ভর্তিতে অধিক ফি আদায়

ফরহাদুর রহমান ফরহাদুর রহমান
২:০৬ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

স্নাতকোত্তর ভর্তিতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহনীয় ফি থাকলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তুলনামূলক অধিক ফি আদায় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির অন্তত দশজন শিক্ষার্থীর সাথে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থীদের দাবি, অন্য যেকোন বিশ্ববিদ্যালয়ের তুলনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি দুই থেকে তিন গুণ বেশি।

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগ ও অনুষদভেদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ভর্তি ফি’র তারতম্য থাকলেও কোন অংকই ১৫ হাজারের কম নয়। যার বিপরীতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি লাগে সর্বোচ্চ ৮ হাজার টাকা। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফি সর্বোচ্চ সাড়ে ৪ হাজার টাকা।

পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও ফি’র এমন তারতম্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্নাতকোত্তর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীই বেশি। যার মাঝে অনেকের বিশ্ববিদ্যালয়ে পড়াকালেই পরিবার থেকে অর্থ যোগান বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে এই অধিক ফি আমাদের জন্য যোগাড় করা সত্যিই খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।’

একই শিক্ষাবর্ষের ফারুক হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি ফি’ই অনেক। পরবর্তীতে স্নাতকোত্তরেও এমন অংক পরিশোধ করা যেকোন শিক্ষার্থীর জন্যই কষ্টের। আমাদের দাবি প্রশাসন যেন বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত পদক্ষেপ নেয়।

Reneta

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের বলেন, ‘স্নাতকোত্তর ভর্তি ফি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ফিন্যান্স কমিটির মাধ্যমে নির্ধারিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভর্তি ফি-এর ব্যাপারে যৌক্তিকতা পর্যবেক্ষণ করে দেখছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ১০ অক্টোবর

পরবর্তী

এক মাসের মধ্যে অনেক কিছুতেই পরিবর্তন দেখছেন মওদুদ

পরবর্তী

এক মাসের মধ্যে অনেক কিছুতেই পরিবর্তন দেখছেন মওদুদ

ডিনার পার্টির নেতাদের নির্বাচনে জামানত থাকে না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT