চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রফুল্ল রঞ্জন মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা শহীদ নূতন চন্দ্র সিংহের ছেলে বীর মুক্তিযোদ্ধা শ্রী প্রফুল্ল রঞ্জন সিনহা (মন্টু)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আগামীকাল শুক্রবার সকাল ৯ টায় কুন্ডেশ্বরী ভবনে তার অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। কিডনি রোগে আক্রান্ত প্রফুল্লের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে যে কয়টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার মধ্যে রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয় ও কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে হত্যাও রয়েছে।

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল। সাকা চৌধুরীকে দণ্ড নিয়ে ফাঁসিতে ঝুলতে হয়েছিল।

১৯৭১ সালের ১৩ এপ্রিল সকালে রাউজানের গহিরার কুণ্ডেশ্বরীতে নিজ বাড়ির মন্দিরের সামনে হত্যা করা হয় দানবীর নূতন চন্দ্রকে। পাকিস্তানি বাহিনীর সঙ্গে সালাউদ্দিন কাদের নিজেই নূতন চন্দ্রকে গুলি চালিয়েছিলেন।

রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা এবং হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে অপহরণ করে খুনের চার অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেয় মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১ ডিসেম্বর ছিল শহীদ নূতন চন্দ্র সিংহের ১২০তম জন্মবার্ষিকী। এর একদিন পরই ছেলে প্রফুল্ল মারা গেলেন।

১৯৭১ সালের ২৫ মার্চের পর চট্টগ্রামের রাজনীতিবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা কুণ্ডেশ্বরী ভবনে আশ্রয় নেন। পরে তাদের নিরাপদে ভারতে পাঠাতে সহায়তা করে নূতন চন্দ্র সিংহ।

অন্যরা নিরাপদে দেশ ছাড়লেও নিজ বাড়িতেই ছিলেন নূতন চন্দ্র সিংহ। তার বড় ছেলে সত্যরঞ্জন সিংহ এবং ছোট ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ ভারতে চলে গিয়েছিলেন। বাবার হত্যার বিচারসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন প্রফুল্ল সিংহ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

পরবর্তী

একাত্তরে পাকিস্তানের নৃশংসতা ভোলা যায় না: প্রধানমন্ত্রী

পরবর্তী

একাত্তরে পাকিস্তানের নৃশংসতা ভোলা যায় না: প্রধানমন্ত্রী

ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ১৬৪২ রোহিঙ্গা

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT