চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকের সেঞ্চুরির পরও অস্বস্তিতে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০১, মে ২০১৫
স্পোর্টস
A A

অধিনায়ক অ্যালিস্টার কুকের সেঞ্চুরির পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বারবাডোজের তৃতীয় টেস্টে অস্বস্তিতে রয়েছে ইংল্যান্ড। প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২৪০ রান করতেই ৭ উইকেট হারিয়েছে ইং‌লিশরা।

টস জিতে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে কোনো রান ওঠার আগেই উইকেট হারায় ইংল্যান্ড। হিসাবের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন জোনাথন ট্রট। দলীয় ৩৮ রানে জোড়া উইকেট হারানোর পর ৯১ রানে চতুর্থ উইকেট হারায় ইংলিশরা।

তবে মঈন আলীর সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে ভালোই খেলছিলেন অধিনায়ক কুক। কিন্তু ৫৮ করে আলী রান আউট হন। এরপর বেন স্টোককে নিয়ে আবার জুটি গড়েন কুক। এর মধ্যে ১১২ টেস্টে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নেন ইংলিশ অধিনায়ক। গত দুই বছরের মধ্যে এটি কুকের প্রথম সেঞ্চুরি।

দলীয় ২৩৩ রানে ব্যক্তিগত ৩৩ রান করে স্টোক ফেরার পর দিনের শেষ ওভারের শেষ বলে আউট হন কুক। যা শেষ পর্যন্ত অস্বস্তি বয়ে নিয়ে আসে ইংল্যান্ড শিবিরে।

ক্যারিবীয়দের হয়ে দুটি করে উইকেট নেন স্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডার। একটি করে উইকেট নেন মারলন স্যামুয়েলস ও ভেরাস্যামি পারমল।

দু’দলের প্রথম টেস্টটি ড্র হয়। আর দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের জয় পায় ইংল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT