চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকের ডাবল সেঞ্চুরিতে মেলবোর্নে ইংলিশ নেতৃত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

অ্যাশেজ হাতছাড়া হওয়ার পরই ব্রিটিশ মিডিয়া দাবি তুলেছিল কুক-অ্যান্ডারসন-ব্রডদের বাদ দেয়া হোক। কিন্তু অধিনায়ক জো রুট তখন তিন সিনিয়রের পাশে দাঁড়িয়েছিলেন। আস্থা রেখেছিলেন। ভুল যে করেননি, তার প্রমাণ হয়ে গেল মেলবোর্ন টেস্টেই। ডাবল সেঞ্চুরি করে ইংল্যান্ডকে নেতৃত্বের আসনে বসিয়েছেন সাবেক অধিনায়ক কুক। আর ৫৬ রানের ইনিংস খেলেছেন ব্রডও।

রানখরায় থাকা অ্যালিস্টার কুক চলতি অ্যাশেজের প্রথম তিনটি ম্যাচের ছয় ইনিংসে করেছিলেন মাত্র ৮৩ রান। সর্বোচ্চ ৩৭। চতুর্থ টেস্টে হাসলো তার ব্যাট। ডাবল সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন তিন কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে, শিবনারায়ণ চন্দরপল ও ব্রায়ান লারাকে।

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শুরুর আগে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় কুকের নাম ছিল ৯-এ। ২৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে উঠে গেলেন ষষ্ঠ স্থানে। পেছনে ফেলেছেন জয়াবর্ধনে, চন্দরপল ও লারাকে।

দ্বিতীয় দিনের খেলায় শতক পূর্ণ করে জয়াবর্ধনেকে ছাড়িয়ে গিয়েছিলেন কুক। তৃতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করে দুই ক্যারিবীয় কিংবদন্তি চন্দরপল ও লারাকেও পেছনে ফেলেছেন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক তৃতীয় দিনের খেলা শেষে অপরাজিত আছেন ২৪৪ রানে।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করেছে ৪৯১ রান। এগিয়ে গেছে ১৬৪ রানে।

লারা-চন্দরপলদের পেছনে ফেলার পর কুকের সামনে এখন আরেকটি দারুণ মাইলফলকের হাতছানি। আর মাত্র ৪৪ রান করতে পারলেই ইংল্যান্ডের প্রথম ও টেস্ট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে কুক স্পর্শ করতে পারবেন ১২ হাজার রানের মাইলফলক।

Reneta

মেলবোর্নে ঘটেছে একটি কাকতালীয় ঘটনাও। ৩১ বছর আগে এই মাঠে বক্সিং ডে টেস্টে খেলেছিলেন অস্ট্রেলিয়ার জিওফ মার্শ এবং ইংল্যান্ডের ক্রিস ব্রড। সেই ম্যাচে তাদের সন্তানও মুখোমুখি হয়েছেন। জিওফের দুই ছেলে শন ও মিচেল মার্শের বিপরীতে আছেন ক্রিসের ছেলে স্টুয়ার্ট ব্রড। জিওফ মার্শ ও ক্রিস ব্রডের খেলা টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। এই ম্যাচেও জয়ের আভাস পাচ্ছে ইংলিশরা। বাকি ফলাফল দেখার জন্য সময়ের অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালিস্টার কুকঅ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাকা জাল করা ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারতীয় মুদ্রা বানাতো লিয়াকত

পরবর্তী

গ্রাম বিমুখ ডাক্তারদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ পরামর্শ

পরবর্তী

গ্রাম বিমুখ ডাক্তারদের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ পরামর্শ

গাজী ট্রেডিংয়ের চেয়ারম্যানকে আদালতে পাঠাল দুদক

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT