চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকুর অপসারণ বন্ধ, রিট কার্যতালিকা থেকে বাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেওয়ারিশ কুকুর অপসারণ বন্ধ থাকায় এসংক্রান্ত রিটটি শুনানির কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্টে।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের সম্মতিতে এই আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশিষ ভট্টাচার্য। আর রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান ও সাকিব মাহবুব।

এর আগে বেওয়ারিশ কুকুর অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে অভিনেত্রী জয়া আহসান, প্রাণী কল্যাণ সংগঠন ‘অভয়ারণ্য’ ও ‘পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার’ যৌথভাবে জনস্বার্থে হাইকোর্টে রিট করে। গত ১৭ সেপ্টেম্বর করা ওই রিটে কুকুর অপসারণের বিষয়ে ডিএসসিসির কার্যক্রমের বৈধতাকে চ্যালেঞ্জ করে কুকুর অপসারণের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে অবহিত করা হয় যে, ডিএসসিসিতে কুকুর অপসারণ নিয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে মেয়রের আলোচনা চলছে। একপর্যায়ে আদালত এসংক্রান্ত আলোচনা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কুকুর অপসারণ না করতে মৌখিক ভাবে বলেন। সেই সাথে অ্যাটর্নি জেনারেলকে কুকুর অপসারণ বিষয়ে মেয়রের সঙ্গে কথা বলতে বলেন আদালত।

সে অনুযায়ী অ্যাটর্নি জেনারেল এ এম আমি উদ্দিন ডিএসসিসির মেয়রের সাথে কথা বলে আজ আদালতকে জানান যে, আপাতত ডিএসসিসি কোন কুকর অপসারণ করছে না। ভবিষ্যতে যদি অপসারণ করতে হয় তবে রিট আবেদনকারীসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সে সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয়া হবে। এরপর আদালত উভয় পক্ষের সম্মতিতে রিটটি শুনানির কার্যতালিকা থেকে বাদ দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুকুরজয়াহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT