চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী হল তাদের?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ৯, ১১, ১৫, ০, ০, ১, ৩৩, ০। সবশেষ চার টেস্টে মুমিনুল হকের ব্যাটে আসা রানের ধারাক্রম। এই আট ইনিংসের আগে জোড়া সেঞ্চুরি করেছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। তারপরই এমন ছন্দপতন, অবাকই হতে হয়!

বছরের শুরুর সেই ফর্ম হারিয়ে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন মুমিনুল। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১৭৬ ও ১০৫ রান করা মুমিনুলের শেষ আট ইনিংসের যোগফল মাত্র ৬৯। সিলেট টেস্টে তার ব্যাট থেকে এসেছে ১১ ও ৯ করে।

৩০ টেস্ট খেলা মুমিনুল ক্যারিয়ারে শূন্যরানে আউট হয়েছেন ছয়বার। যার তিনটিই সবশেষ আট ইনিংসের মধ্যে।

মুমিনুলের মতোই খারাপ সময় যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের। ১৬, ০, ৪, ০, ১৫,০, ৬, ১৭। শেষ আট ইনিংসে তার রান মাত্র ৫৮। সাকিবের ইনজুরিতে অধিনায়কত্ব পাওয়ার আগে কখনই এত খারাপ সময় আসেনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ১৬ করে উইকেট বিলিয়ে আসেন অযথা সুইপ খেলতে গিয়ে।

অধিনায়কত্বের চাপেই কী মনঃসংযোগ হারাচ্ছেন বারবার? জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম টেস্ট ১৫১ রানে হারের পর অধিনায়কের দিকে ছুটে গেল এমন প্রশ্ন। জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘ওরকম কিছু না। রান করতে পারছি না, এটাই। ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে কোনো সমস্যা নেই।’

‘আশা করি ঢাকায় আমরা ভালভাবে ঘুরে দাঁড়াবো এবং এটার জন্য আমার মনে হয় একটা ইনিংসই যথেষ্ট। এটুকু বলতে পারি পরের টেস্টে অন্য বাংলাদেশকে দেখা যাবে।’

Reneta

নিজের সঙ্গে মুমিনুলকেই কেবল নয়, মাহমুদউল্লাহর এই আমরা নিশ্চয় পুরো দলই; অন্য বাংলাদেশকে দেখতে হলে যে ঘুরে দাঁড়াতে হবে পুরো দলকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT