চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী হবে যদি বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ হচ্ছে ইংল্যান্ডে, যেখানে আবহাওয়ার লুকোচুরির ব্যাপারে এক মিনিটেরও ভরসা নেই! এই রোদ, তো এই বৃষ্টি। আবার রোদ-বৃষ্টির মাঝে হঠাতই গা কাঁপুনি দেবে কনকনে ঠাণ্ডায়। এবারের বিশ্বকাপে তাই প্রতিটি ম্যাচই যে নির্বিঘ্নে মাঠে গড়াবে দেয়া যাচ্ছে না সে নিশ্চয়তা।

আসর শুরুর আগেই আবহাওয়ার মেজাজ টের পাওয়া গেছে। কেমন হতে পারে পরিস্থিতি সেটা বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচসহ অন্য দলগুলোর প্রস্তুতিতেও সামনে চলে এসেছে। বল তো দূরের কথা, বাংলাদেশ ম্যাচে টসটাই করা যায়নি। মূলমঞ্চেও শঙ্কা থাকছে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে, কী হবে যদি বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচ?

লিগপর্বের ম্যাচগুলোতে কোনো রিজার্ভ ডের ব্যবস্থা রাখেনি আইসিসি। দিনের ম্যাচ দিনে শেষ না হলে পরিত্যক্ত ঘোষণা করা হবে। পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হবে দুই দলের মধ্যে।

দুই সেমিফাইনাল আর ফাইনালের জন্য অবশ্য রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির কারণে ওই ম্যাচগুলোতে যেখানে খেলা থামবে পরদিন সেখান থেকেই শুরু হবে লড়াই। আর রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হানা দেয় তাতে দুই দলের মধ্যে যার র‍্যাঙ্কিং বেশি সেদল উঠে যাবে ফাইনালে।

আর বৃষ্টির কারণে যদি ফাইনালের লড়াইও রিজার্ভ ডেতে গিয়ে পরিত্যক্ত হয়, তাহলে দুই দলকেই ঘোষণা করা হবে যুগ্ম-চ্যাম্পিয়ন হিসেবে। সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচ ড্র হলে আছে সুপার ওভারের ব্যবস্থাও।

এতক্ষণ হল দলের হিসাব। যারা কষ্টের টাকা ঢেলে টিকিট কেটে মাঠে খেলা দেখতে আসবেন তাদের জন্যও ব্যবস্থা রেখেছে আইসিসি। আশার কথা, হতাশ হতে হবে না দর্শকদের। পরিত্যক্ত হলে ম্যাচ হয়ত দেখা হবে না, তবে টিকিটের অর্থ ফেরত পাবেন তারা। যদি ১৫ ওভারের আগেই ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে পুরো টাকাই ফেরত দেয়া হবে। ১৫ থেকে ২৯.৫ ওভার পর্যন্ত বল গড়ালে দর্শকেরা ফেরত পাবেন টিকিটের অর্ধেক দাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবিশ্বকাপ ফাইনালবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT