চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী হতে যাচ্ছে বাংলাদেশ-ওমান ম্যাচে

রেজাউল করিমরেজাউল করিম
১০:০৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

টি২০ বিশ্বকাপের বাছাইপর্বের সিডিউল যখন ঘোষণা হয়, তখন খুব কম লোক এ আশা করেছে যে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষ যে গ্রুপে সেই গ্রুপ থেকে প্রতিযোগিতার মূলপর্বে খেলতে পারে ওমান। কিন্তু আইরিশদের বিপক্ষে বিস্ময়কর এক জয় পাওয়ার পর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ পরিত্যাক্ত হলে সুযোগ চলে আসে ওমানের সামনে।

প্রথম দুই ম্যাচের দারুণ আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের সামনে ওমান। কিন্তু শুধু আত্মবিশ্বাস দিয়ে তো আর ম্যাচ জেতা যায় না। ওমানিদের বিস্ময় থামাতে যে প্রস্তুত উড়তে থাকা টাইগার বাহিনী।

আজকের বাংলাদেশ ও ওমানের ম্যাচটি দুদলের জন্যই বাঁচা মরার লড়াই। এই ম্যাচে জিতলেই সুপার টেন পর্বে। আর হারলেই বিদায়। শুক্রবার বৃষ্টির কারণে উভয় দলেরই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলে দুদলেরই পয়েন্ট এখন সমান। উভয় দলই আজ আগের ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।

তবে বাংলাদেশ-ওমানের জন্য আজ দ্বিতীয় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি। ধর্মশালায় গত দুদিন টানা বৃষ্টি হয়েছে। আজও কালো মেঘে ছেয়ে আছে ধর্মশালার আকাশ। তাই আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজকের ম্যাচটি পরিত্যক্ত হলে হৃদয় ভাঙবে ওমানিদের। কারণ সেরকমটা হলে রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ খেলবে সুপার টেন।

যেকোনো ফরমেটের ক্রিকেটে বাংলাদেশ-ওমান এই প্রথমবারের মতো একে-অপরের মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা কম। তারপরও ম্যাচের শেষ পর্যন্ত তারা মুস্তাফিজুর রহমানের জন্য অপেক্ষা করতে পারে। অন্যদিকে, ওমান একাদশেও কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

Reneta

এই ম্যাচে বাংলাদেশের হয়ে লাইমলাইটে থাকবেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এই ম্যাচে ২১ রান করলে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০০ রান করবেন সাকিব। একই মাইলফলক স্পর্শ করতে তামিমের দরকার ১১ রান। তামিম আগের দুই ম্যাচে ৮৩ ও ৪৭ রান করে ওমানকে আগাম ঝড়ের আভাস দিয়ে রেখেছেন। সেই সঙ্গে নজর থাকবে ইনফর্ম সাব্বির রহমান ও মিস্টার ফিনিশার খ্যাতি পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদের দিকেও।

আর বোলিং তাসকিন আহমেদ ও আল-আমিন দুজনেই দুরন্ত ফর্মে রয়েছেন। তবে দলের সেরা পেস অস্ত্র মুস্তাফিজ দলে ফিরলে তা বড় চ্যালেঞ্জ হবে ওমানের জন্য। যা একটু অস্বস্তি আরাফাত সানি ও তাসকিনের বোলিং অ্যাশনের সন্দেহ নিয়ে। তবে ব্যাকাপ দেওয়া জন্য দলে সাকিব, মাহমুদুল্লাহ ও নাসির হোসেনের মতো বোলাররা তো রয়েছেন।

ওমানের হয়ে লাইমলাইটে থাকবেন অধিনায়ক সুলতান আহমেদ, জিসান মাকসুদ, যতিন্দের সিং ও আমির কলিম।

সাম্প্রতিক পারফর্মেন্সেও ওমানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে টাইগাররা। বিপরীতে ওমানিদের জয় দুটিতে।

ধর্মশালার পিচ ঐতিহাসিকভাবেই বোলিংবান্ধব। প্রায় সিমেন্টের মতো শুষ্ক পিচে কিছু ঘাসও থাকে। তবে গত কয়েকটি ম্যাচে তেমনটা দেখা যায়নি। যথেষ্ট বাউন্সি উইকেট হলেও রান আসে ধর্মশালার পিচে। এই মাঠে প্রথম ইনিংসের গড় রান ১৯৯। আর দ্বিতীয় ইনিংসের গড় রান ২০০। সুতরাং উপভোগ্য ম্যাচই আশা করা যাচ্ছে। তবে ক্রমাগত বৃষ্টির কারণে আউটফিল্ড শ্লো হওয়ার সম্ভবনা অনেক বেশি। 

বৃষ্টির আশঙ্কা থাকছে এই ম্যাচে। তবে আশার কথা হচ্ছে বাংলাদেশের ম্যাচ শুরু হবে ধর্মশালার স্থানীয় সময় রাত ৮টায়, ওই সময় বৃষ্টির প্রকোপ কমে আসবে এবং রাতে আর বৃষ্টির সম্ভবনা নেই। তাপমাত্রা মাত্র ৬/৭ ডিগ্রী সেলসিয়াসে নেমে প্রচণ্ড ঠান্ডা থাকবে ওইসময়ে। যা বাংলাদেশের খেলোয়াড়দেরতো বটেই মরুদেশ ওমানের খেলোয়াড়দেও সমস্যায় ফেলে দিতে পারে। 

ওমানিদের আত্মবিশ্বাস যাই হোক এই ম্যাচে জয়ের সম্ভাবনায় বাংলাদেশ অনেক এগিয়ে। বিভিন্ন ক্রিকেট ওয়েবসাইটের চালানো জরিপে এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ৭৭ শতাংশ। ওমানের সম্ভাবনা সেখানে মাত্র ২৩ শতাংশ।

সম্ভাব্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান/আরাফাত সানি, আল-আমিন হোসেন, নাসির হোসেন এবং তাসকিন আহমেদ/আবু হায়দার রনি।

সম্ভাব্য ওমান দল: সুলতান আহমেদ(অধিনায়ক, উইকেটরক্ষক), জিসান মাকসুদ, খাওয়ার আলী, যতিন্দের সিং, আদনান ইলিয়াস, মেহরান খান, আমির কলিম, আমির আলী, অজয় লালচেতা, মুনিস আনসারি ও বিলাল খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT