চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী কী থাকছে সাউথ এশিয়ান স্যাটেলাইটে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৫, মে ২০১৭
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

৫ মে শুক্রবার দক্ষিণ এশিয়ার মানুষের জন্য বিশেষ এক স্মরণীয় দিন। ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি জিএসএলভি-এফ০৯ রকেট বৈদ্যুতিক পরিচালনার সিস্টেমসহ জিএসএটি-৯ (সাউথ এশিয়া স্যাটেলাইট) স্যাটেলাইটটি উৎক্ষেপিত হয়েছে।

স্যাটেলাইটটি নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশসহ সাউথ এশিয়ার বিভিন্ন দেশে আগ্রহের শেষ ছিল না। স্যাটেলাইটটি উৎক্ষেপণের পরে স্যাটেলাইটে কী কী সুবিধা থাকছে তা নিয়েও আগ্রহ লক্ষ্য করা গেছে সামাজিক মাধ্যমে।

সাউথ এশিয়া স্যাটেলাইটকে দক্ষিণ এশিয়াকে দেয়া ভারতের উপহার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণের ৪০ কোটি ডলারের পুরো ব্যয় বহন করছে ভারত। চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোকে শুধু তাদের গ্রাউন্ডস্টেশনের জন্য ব্যয় নির্বাহ করতে হবে। সাউথ এশিয়া স্যাটেলাইট এর ১২টি ট্রান্সপন্ডারের মধ্যে একটি বিনামূল্য পাচ্ছে বাংলাদেশ এবং তা যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে।

এই স্যাটেলাইটের নাম প্রথমে সার্ক স্যাটেলাইট ঠিক করা হলেও পাকিস্তান না আসায় পরে নাম বদলে রাখা হয় সাউথ এশিয়া স্যাটেলাইট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ স্যাটেলাইটকে আঞ্চলিক সহযোগিতার দৃষ্টান্ত বলেছেন। এই উদ্যোগে যুক্ত হওয়ায় বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

জিএসএটি-৯ এর কারিগরি বর্ণনা
জিএসএটি-৯ আইএসআরও এর ১-২কে স্ট্যান্ডার্ড বাস প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে। মূল অবকাঠামোর ওজন প্রায় দুই হাজার ২৩০ কিলোগ্রাম যা নলাকার আকৃতির ভিতরের দিকে রয়েছে। এর মধ্যে রয়েছে দুটি সোল্যার এ্যারে যা প্রায় তিন হাজার ৫০০ ওয়াট বিদ্যুদ উৎপাদন করতে সক্ষম। এর ভেতরের সেন্সর এবং জাইরোস্কোপ স্যাটেলাইটকে পৃথিবী ও সূর্যের গতিবিধি সম্পর্কে অবগত করবে। গতিবেগ নিয়ন্ত্রণের চাকা এবং এওসিএস সিস্টেমের মাধ্যমে ঘূর্ণন গতিকে নিয়ন্ত্রণ করবে। স্যাটেলাইটটির প্রাথমিক পরিচালনা ব্যবস্থা একটি লিকুইড এপোজি মোটর (এলএএম) এবং লিকুইড প্রোপেলান্টস দিয়ে তৈরি কেমিক্যাল থ্রাস্টারস নিয়ন্ত্রণ করবে। স্টেশনের সাথে যোগাযোগ রক্ষার জন্য এর মধ্যে থাকবে চারটি স্টেশনারি প্লাসমা থ্রাসটারস।

Reneta

স্যাটেলাইটে যেসব সুবিধা থাকছে
জিএসএটি-৯ স্যাটেলাইটটি মূলত ভারতের উৎক্ষেপিত একটি জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট। যার প্রাথমিক লক্ষ্য হচ্ছে কু-ব্যান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের যোগাযোগ রক্ষা করা যা পুরো দক্ষিণ এশিয়াকে কভার করবে। এই কু-ব্যান্ড হচ্ছে মাইক্রোওয়েব রেঞ্জে ১১ দশমিক সাত থেকে ১২ দশমিক সাত গিগাহার্জ ডাউনলোড লিংক এবং ১৪ থেকে ১৪ দশমিক পাঁচ গিগাহার্জ পর্যন্ত আপলিংকে ইলেকট্রম্যাগনেটিক স্পেকট্রাম বিনিময় করতে পারবে।

এর মাধ্যমে টেলি মেডিসিন, টেলি শিক্ষা, আন্তঃসরকার নেটওয়ার্ক, দুর্যোগ পরিস্থিতিতে জরুরি যোগাযোগ, টেলিভিশন ব্রডকাস্ট, ডিটিএইচ টেলিভিশন সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে এসব যোগাযোগে দুরন্ত অগ্রগতি এনে দেবে এ স্যাটেলাইট।

জিএসএটি-৯ এর কিছু ছবি

 

 

ছবি- ইসরোর

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাউথ এশিয়া স্যাটেলাইটস্যাটেলাইট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রমাণের অভাবে’ নিষেধাজ্ঞা উঠে গেল মেসির

পরবর্তী

আশুলিয়া থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

পরবর্তী

আশুলিয়া থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

আঞ্চলিক সহযোগিতায় আরো দূরের যাত্রা

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT