চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কীসে বাংলাদেশের ভালো জানালেন রুবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবি প্রেসিডেন্টস কাপে দেখা গেছে পেস বোলারদের আধিপত্য। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে সবাই চেষ্টা করছেন নিজেকে উজাড় করে দিতে। প্রমাণ মিলছে পারফরম্যান্সেই। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার প্রথম পাঁচজনই পেসার।

মিরপুরে স্পিনারদের পাশাপাশি পেসারদের এতটা দাপট সব সময়ই দেখা গেছে। তিন দলের পেসাররাই দারুণ সফল। নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা দারুণ উপভোগ করছেন রুবেল হোসেন। অভিজ্ঞ পেসার জানালেন, প্রতিযোগিতা যতবেশি হবে তত উপকৃত হবে বাংলাদেশ দল।

‘খুব ভালো সাইন। প্রত্যেকটা পেস বোলার প্রত্যেকটা ক্রিকেটারই অনেক কষ্ট করেছে মহামারির সময়। সেটার ফল এখন খুব ভালোভাবে পেস বোলাররা পাচ্ছে।’

‘আমার কাছে মনে হয় প্রতিযোগিতা থাকলে খুব ভালো বাংলাদেশ দলের জন্য। কারণ প্রতিযোগিতা থাকলে একটা পেস বোলার যখন জাতীয় দলে খেলবে, দেখবে তার পেছনে ভালো ভালো পেস বোলার আছে। তখন তার পারফরম্যান্স বা সবকিছুই একটু ভিন্ন হবে।’

‘আমি খুব উপভোগ করি, প্রতিযোগিতা থাকলে খুব ভালো লাগে। সবার জন্য ভালো একটি টুর্নামেন্ট ছিল। এটা আন্তর্জাতিক সিরিজে ভালো করতে উৎসাহ দেবে।’

প্রেসিডেন্টস কাপে আগুনে বোলিং করেছেন রুবেল। ৪ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের পেসারের শিকার ১০ উইকেট। রোববার নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে টুর্নামেন্টের ফাইনালে। তিন উইকেট পেলে ছাড়িয়ে যাবেন মোহাম্মদ সাইফউদ্দিনকে (১২ উইকেট)। তাহলে পেয়ে যেতে পারেন সেরা বোলারের পুরস্কার এমনকি টুর্নামেন্ট সেরার পুরস্কারও!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিমহমুদউল্লাহরুবেললিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তাপের এল ক্ল্যাসিকোয় বার্সাকে হারিয়ে ফিরল রিয়াল

পরবর্তী

প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ

পরবর্তী

প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ

যমুনা থেকে বাড়ি ফেরা হলো না তার

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT