চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কীভাবে তথ্য বের করতে হয়, পুলিশের জানা আছে: আইজিপি

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৭:৫৬ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

জঙ্গি হামলার ঘটনায় দেশে বসবাস করা বিদেশীরা শংকিত মন্তব্য করে পুলিশ প্রধান বলেছেন, জঙ্গিবাদ দমন করে বিদেশীদের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনাই পুলিশের প্রধান লক্ষ্য। যে কৌশলেই হোক জঙ্গিবাদের নেপথ্যে জড়িতদের সম্পর্কে সঠিক তথ্য বের করবে পুলিশ। কীভাবে তথ্য বের করতে হয়, তা পুলিশের জানা আছে বলেও মন্তব্য করেছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি। নিহত পরিবারের সদস্যদের হাতে ৭০ লাখ টাকা অনুদানের অর্থ ও সঞ্চয়পত্র তুলে দেন তিনি। পুলিশ  সদস্যরা নিজেরা চাঁদা তুলে ওই তহবিল গঠন করেন। এছাড়া আরো ১ কোটি ১০ লাখ টাকার তহবিল গঠন করেছেন তারা।

অনুদানের অর্থ তুলে দেওয়ার সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইজিপি বলেন, দেশের মানুষও তাদের বীরোচিত আত্মত্যাগে গর্বিত।

এ কে এম শহীদুল হক বলেন, ‘যারা জঙ্গি বিস্তারে কাজ করছে, এসব অশুভ শক্তিকে সম্মিলিতভাবে নির্মূল করা হবে। বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই নাই। যত ষড়যন্ত্রই হোক পুলিশ তৎপর আছে।’

অন্য এক অনুষ্ঠানে আইজিপি বলেন, দেশে বসবাসরত বিদেশীদের শংকা দূর করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ।

তিনি বলেন,হলি আর্টিজানে হামলার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বিদেশিদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আমরা সব শঙ্কা দূর করে আগের সেই আস্থা ফিরিয়ে আনবো।

Reneta

জঙ্গিবাদ দমনে জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত তথ্য সহায়তার আহ্বানও জানিয়েছেন পুলিশ প্রধান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT