চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কীটনাশক বাদে চার্জ ওয়াটার দিয়ে বিষমুক্ত ফল চাষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ন ১৩, মে ২০১৬
কৃষি
A A

শাকসবজি, ফলমূলসহ সব ধরণের ফসল রোগ বালাইয়ের হাত থেকে রক্ষায় পরীক্ষামূলকভাবে রাসায়নিকমুক্ত নিকন ওয়াটার বা চার্জ ওয়াটার প্রযুক্তি ব্যবহার করছেন কৃষক। পাবনার ঈশ্বরদীতে পরিবেশবান্ধব এই প্রযুক্তি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন কৃষক।

ফসলে বিষাক্ত কিটনাশক ব্যবহারে ভোক্তার সাথে ক্ষতিগ্রস্ত হন কৃষকও। এ অবস্থার পরিত্রাণে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পুরোপুরি রাসায়নিকমুক্ত উপায়ে ফসল চাষাবাদ করেছেন কৃষক।

মৌসুমি ফল আম ও লিচুতে বালাই প্রতিরোধে রাসায়নিকমুক্ত নিকন ওয়াটার বা চার্জ ওয়াটার প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে কৃষকের ধারণা।

প্রযুক্তি ব্যবহার করা কৃষকরা বলছেন, রাসায়নিকমুক্ত নিকন ওয়াটার বা চার্জ ওয়াটার ব্যবহার করে আমরা এখন বাইরের দেশে লিচু রপ্তানি করতে পারব। আমরা তাদেরকে বুক উঁচু করে বলতে পারব, আমাদের ফসল সম্পূর্ণ রাসায়নিক মুক্ত।

বে কনসোর্টিয়াম নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রথমবারের মতো কেমিক্যালমুক্ত নিকন ওয়াটার বা চার্জ ওয়াটার প্রযুক্তি উদ্ভাবন করেছে। বিষমুক্ত ও সাশ্রয়ী এই প্রযুক্তি নিয়ে আশাবাদ কৃষি বিভাগও।

উপজেলা কৃষি কর্মকর্তা ডক্টর হাসানুল কবির কামালী বলেন, শুধু পানি স্প্রে করে কৃষকরা যদি তার চাহিদা মত ভালো ফলন পায় তাহলে এটা অবশ্যই ভালো হবে। কারণ এখানে কোনো কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করা হচ্ছে না।

Reneta

পোকার আক্রমণ প্রতিরোধে ও বৈরি আবহাওয়া মোকাবেলায় চার্জ ওয়াটার প্রযুক্তি ফল ফসল চাষাবাদে কার্যকর জানিয়েছে কৃষি বিভাগ।

Jui  Banner Campaign
ট্যাগ: পাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিপুল ভোটে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT