সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের আগামী নভেম্বর মাস থেকে পে স্কেল দেওয়ার সিদ্বান্ত নিয়েছে বর্তমান সরকার। পে স্কেল ঘোষণার পর থেকে নানা মহলে চলছে এই নিয়ে প্রতিক্রিয়া।
নতুন পে স্কেল সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে লিখেছেন, ‘নতুন পে স্কেল। আমার পরিচিত একজন গত এক বছর ধরে প্রায় প্রতিদিন আমাকে জিজ্ঞাস করতেন, স্যার নতুন স্কেল কবে ঘোষনা হবে? কবে বাস্তবায়ন হবে? আমি তাকে বলতাম, শেখ হাসিনার ওপর ভরষা রাখো, হবে।
গতকাল মন্ত্রিসভার বৈঠকের অনুমোদনের খবর জাতি জেনে গেছে বিকাল তিনটার মধ্যেই। স্বাভাবিক কারনেই আমার সেই পরিচিতজনের কাছ থেকে একটা মেসেজ আশা করছিলাম। না পেয়ে আমিই তাকে একটা মেসেজ করলাম সন্ধ্যার পর। ‘কি, খুশি ?’ উত্তর পেলাম – ‘জী, খুব খুশি।’
আমি কেন যেন আরও কিছু আশা করেছিলাম তার কাছ থেকে। প্রধানমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ তো দূরের কথা, সে যে খুশি হয়েছে সেটাও আমাকেই জেনে নিতে হয়েছে! শেখ হাসিনা এবং তার সরকার সেটাই করে যাবে যা যা জনগনের জন্য কল্যাণের। কেউ ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানালেন কি না জানালেন তার অপেক্ষায় আমরা থাকবনা, আমরা সামনের দিকেই এগিয়ে যাবো।







