চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কি কারণে এতো অভিমান!

শওগাত আলী সাগরশওগাত আলী সাগর
৮:১৮ পূর্বাহ্ন ০৭, মে ২০১৫
নারী
A A

ঢাকার ফরেন অফিস যখন বললো, নভেরার সঙ্গে দেখা করতে চান প্রধানমন্ত্রী, অ্যাপয়ন্টেমেন্টটা কনফার্ম করে যেনো দ্রুত জানানো হয়, তখনো তেমন একটা গা করেনি ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

‘বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখা করতে চান- শুনেইতো নভেরা নামের মহিলাটি দৌড়ে ছুটে আসবেন’- অনেকটা এমন ভাব দূতাবাস কর্মকর্তাদের।

সফরের ঠিক আগ মুহূর্তে ঢাকা থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট এর কনফার্মেশন চাওয়া হলো- তখন ছুটোছুটি শুরু হলো। আর ঠিক তখনি তারা টের পেলেন- নভেরাকে তারা যেমনটি ভেবেছিলেন, তিনি আসলে ঠিক তেমনটি না। অনেক চেষ্টা করেও দূতাবাস কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে নভেরাকে সাক্ষাতে রাজি করাতে পারলেন না।

এদিকে ঢাকা থেকে উপর্যুপরি চাপ, যে ভাবেই হোক নভেরার সঙ্গে প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট যেনো ঠিক থাকে। মহাবিপদে পড়লেন দূতাবাসের কর্মকর্তারা। শেষ চেষ্টা হিসেবে তারা শ্মরণাপন্ন হলের আনা ইসলামের।

সুদুর প্যারিসেও নভেরা নির্জন জীবন যাপন করেন। তাঁর সেই নির্জন জীবনে আনা ইসলামের যেনো অন্যরকম প্রবেশাধিকার। রুটিন করে সপ্তাহের একটা দিন নভেরার সাথে কাটান। কতো কি যে গল্প হয় তাদের। শুধু একটাই শর্ত- আনা এসব নিয়ে লিখতে পারবেন না। খ্যাতিমান শিল্পী শাহাবুদ্দিনের স্ত্রী আনা নিজেও অত্যন্ত ভালো লেখেন। নভেরার সেই শর্ত মেনে নিয়েই সখ্য অব্যাহত রাখেন নভেরার সঙ্গে।

এবার প্রস্তাবটা তুলেন আনা । কিন্তু নভেরা- সরকার, প্রধানমন্ত্রী এসবের সাথে জড়াতে চান না কিছুতেই।
: ‘আপনি কি জানেন- আপনার সঙ্গে কে দেখা করতে চান?- প্রশ্ন করেন আনা।
: বাংলাদেশের প্রধানমন্ত্রী!- নভেরা জবাব দেন।
: না। আপনার সাথে দেখা করতে চান- বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে।
: বঙ্গবন্ধুর মেয়ে! – এবার রাজি হয়ে যান নভেরা।

Reneta

শিল্পী শাহাবুদ্দিন আর আনার সাথেই এসেছিলেন নভেরা। হোটেলে নভেরাকে কতোক্ষণ যে বুকে জড়িয়ে রেখেছিলেন শেখ হাসিনা। নভেরার সামনে দাঁড়িয়ে শেখ হাসিনা সম্ভবত ভুলে গিয়েছিলেন- তিনি একটি দেশের প্রধানমন্ত্রী।

নভেরাকে জড়িয়ে ধরে শেখ হাসিনা বললেন, বলুন, একবার অন্তত বাংলাদেশে যাবেন আপনি। আমার মেহমান হয়ে আপনার নিজের দেশটাকে দেখতে যাবেন। বলুন যাবেন আপনি।
শেখ হাসিনার কণ্ঠে কি কাতরতা!

না। নভেরা বাংলাদেশে আর যাননি। শেখ হাসিনার অতিথিও তিনি হননি। কিন্তু শেখ হাসিনা তাঁকে সম্মান জানিয়েছিলেন। দেশের এই কৃতি সন্তানটিকে একবারই বাংলাদেশ সম্মান জানিয়েছিলো- শেখ হাসিনা করেছিলেন সেটি।

সেই নভেরা এখন সব জল্পনা কল্পনার উর্ধ্বে। আমরা কেউ আর তাঁকে বলতে পারবো না- নভেরা দেশে আসুন। শেখ হাসিনাও আর তাকে বুকে জড়িয়ে ধরে বলতে পারবেন না- প্লিজ, একটা বারের জন্য আপনার নিজের দেশটা দেখতে আসুন।

এইসব হয়তো আর হবে না। কিন্তু নভেরাকে, নভেরার অভিমানগুলো কি আমরা কোনোদিনই জানতে পারবো না? জানি, নভেরা তার জীবনের গল্পগুলোর কতোকিছুই না উজাড় করে বলেছেন আনা ইসলামকে। নভেরার জীবদ্দশায় আনাও যক্ষের ধনের মতো সেগুলো আগলে রেখেছেন।
আনা কি এখনো তার প্রতিশ্রুতি রক্ষায়ই অনড় থাকবেন?

Jui  Banner Campaign
ট্যাগ: নভেরাভাস্কর
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT