চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর-তরুণদের জন্য সিগারেট নিষিদ্ধ হচ্ছে নিউজিল্যান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

ভবিষ্যত প্রজন্মকে ধুমপান মুক্ত করতে সিগারেট নিষিদ্ধ হচ্ছে নিউজিল্যান্ডে। কিশোর-তরুণদের জন্য সিগারেট নিষিদ্ধের পরিকল্পনার এই বিষয়টি আগামী জুনে পার্লামেন্টে তোলা হবে। সরকারের প্রত্যাশা, ২০২২ সালের শেষ নাগাদ এটি পরিণত হবে আইনে।

ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা ঘোষণাকালে দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী আয়েশা ভিরেল এ তথ্য জানিয়েছেন।

৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের জনস্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করে নিউজিল্যান্ডের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আয়েশা ভিরেল বলেন, ধুমপান নিউজিল্যান্ডে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ। প্রতি চারজনে একজন ধুমপানের কারণে ক্যান্সারে আক্রান্ত হয়।

তিনি আরও জানান, ২০২৪ সালে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করে ২০২৭ সালে পুরোদমে কার্যকর হবে সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্তটি। যার ফলে, ১৪ বছর ও তারচেয়ে কম বয়সীরা প্রকাশ্যে কিনতে পারবেন না সিগারেট, আইনগতভাবে সেটি হবে অপরাধ। কেউ সিগারেট কিনলে তাকে পেতে হবে শাস্তি। সব সিগারেটে কমানো হবে নিকোটিনের পরিমাণ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়র্টাস জানায়, নিউজিল্যান্ডে ধূমপায়ীদের ব্যবহারিক সহায়তা ব্যবস্থাকেও অগ্রাধিকার দেয়া হবে। যারা ধুমপান ছাড়তে চায় তাদেরও সাহায্য করা হবে।

আইনটি বাস্তবায়িত হলে ভূটানের পর নিউজিল্যান্ড হবে বিশ্বের দ্বিতীয় দেশ যারা নিষিদ্ধ করবে সিগারেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধুমপাননিউজিল্যান্ডনিষিদ্ধসিগারেট
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষি পণ্য উৎপাদনেও এআই প্রযুক্তি ব্যবহার করছে চীন

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের পর আরোপিত সব বিমান নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইউএই

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের চাপে ইরানে পণ্যের দাম ঊর্ধ্বমুখী, লাখো চাকরি ঝুঁকিতে

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শহীদ জননী জাহানারা ইমামের ৯৭তম জন্মবার্ষিকী আজ

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT