অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। কিশোর গ্যাং বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (২১ মে) আলোচিত এক হত্যা মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘সমাজে অপরাধের ধরন পাল্টেছে। এখন আগের সেই সামাজিক অবস্থা নেই। তাই অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন (ক্রাইম কন্ট্রোল ম্যাকানিজম ডেভেলপ) করতে হবে।
এসময় কিশোর গ্যাং প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, সমাজে বেপরোয়া ‘কিশোর গ্যাং’ নিয়ে পত্রিকায় খবর হয়েছে। এক্ষেত্রে শিশু- শিশু বললেই হবে না। এরাই পরে অপরাধে জড়ায়।








