যে কিশোরগঞ্জ ছিলো রাজাকার হাসান আলীর নিষ্ঠুরতার উর্বরভূমি, সেই কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধারা মঙ্গলবার মিষ্টি বিতরণ করেছে হাসান আলীর ফাঁসির আদেশ শুনে। একই সঙ্গে স্বস্তিও প্রকাশ করেছেন জেলার মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পর মুক্তিযোদ্ধারা শহরে আনন্দ মিছিল করে। এতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে সমাবেশে করে তারা।
এসময় তারা বলেন, কুখ্যাত রাজাকার হাসান আলীর মৃত্যুদণ্ড হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে।







