একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের সৈয়দ মো. হুসাইন ও মোহাম্মদ মোসলেম প্রধানের রায় যে কোনো দিন দেয়া হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ বিচারপতির ট্রাইব্যুনাল মঙ্গলবার মামলার শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষামান রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর তুরিন আফরোজ। আসামীদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
দুই আসামীর মধ্যে মোহাম্মদ মোসলেম প্রধান গ্রেফতার রয়েছেন।
২০১৬ সালেরা ৯ মে সৈয়দ মো. হুসাইনেএবং মোহাম্মদ মোসলেম প্রধানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। এই দু’জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়।







