চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণঘাতি রোবট নিষিদ্ধে জাতিসংঘের প্রতি প্রযুক্তিবিদদের খোলা চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
অস্ত্রধারী রোবটের ভয়ঙ্কর চেহারা, আধুনিক প্রযুক্তির উদাহরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণঘাতি রোবট নিষিদ্ধ করতে জাতিসংঘের প্রতি খোলা চিঠি দিয়েছেন প্রযুক্তি বিশ্বের আলোচিত ব্যক্তি এলন মাস্ক এবং ১১৪ জন কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স বিশেষজ্ঞ। সোমবার তাদের এই চিঠি প্রকাশিত হয়েছে।

চিঠিতে তারা প্রাণঘাতি অটোনোমাস উইপন্স এর সম্ভাব্য এবং ভবিষ্যত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। চলতি মাসেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স অন এগ্রিকালচার ইন্টিলেজেন্স’ কে সামনে রেখে তারা এই চিঠি প্রকাশ করেন।

চিঠিতে তারা প্রাণঘাতী অটোনোমাস উইপন্স বলতে ড্রোন, অটোনোমাস মেশিন গান এবং ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত অন্যান্য অস্ত্রসস্ত্রের কথা উল্লেখ করেছেন।
এসব অস্ত্রকে মানবতার জন্য বড় ধরণের হুমকি বলে উল্লেখ করেছেন এলন মাস্ক।

তিনি বলেছেন, ‘এমনকি এগুলো পারমানবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর।’ এরপরও এ ধরনের অস্ত্র নিষিদ্ধ করতে জাতিসংঘের ওপর চাপ সৃষ্টির জন্য কোন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেজ্ঞ দলের এটিই প্রথম চিঠি বলে এক ‍বিবৃতির বরাত দিয়ে ম্যাশেবল ডটকম জানিয়েছে।

অবশ্য জাতিসংঘের প্রচলিত অস্ত্রবিষয়ক সম্মেলনের রিভিউ সম্মেলনে এসব অটোনোমাস উইপন্স নিষিদ্ধের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার সম্মতি জানিয়েছে। এছাড়া ১৯টি সদস্য রাষ্ট্র কিলার রোবট নিষিদ্ধের বিষয়ে সরাসরি সম্মতি জানিয়েছে।

২০১৫ সালে দি ফিউচার অফ লাইফ ইনস্টিটিউট এলন মাস্ক, স্টিফেন হকিং সহ অন্যদের স্বাক্ষর করা এ ধরনের একটি চিঠি প্রকাশ করেছিল। সেসময় তারা কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি এবং এগুলো যে কল্যাণের জন্য নয় তা উল্লেখ করেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলন মাস্ককিলার রোবট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিনের স্বপ্নের উইকেট ওয়ার্নার-স্মিথ

পরবর্তী

ধসে যাওয়া রেলসেতু মেরামত শেষে রেল চলাচল শুরু

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধসে যাওয়া রেলসেতু মেরামত শেষে রেল চলাচল শুরু

ভেজাল ওষুধে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য সচিবকে হাইকোর্টে তলব

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT