আন্তর্জাতিক

কিরগিজস্তানে আত্মঘাতী বোমা হামলা

কিরগিজস্তানে আত্মঘাতী বোমা হামলা

কিরগিজস্তানের রাজধানী বিশকেক’র চীন দূতাবাসের সামনে আত্মঘাতী গাড়ী বোমা হামলা হয়েছে। ওই হামালায় ঘাতক চালক নিহত হয়েছে এবং চীন অ্যাম্বাসির কমপক্ষে ৩ জন কর্মকর্তা আহত হয়েছে বলে স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, একটি গাড়ি দূতাবাসের গেট ভেঙে ঢুকে পড়ে এবং রাষ্ট্রদূতের বাসভবনের সামনে বিস্ফোরিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দেখা যায়, ওই ভবনের চারপাশ ধোঁয়ার ভরে গেছে। এছাড়া অনেক ভাঙা কাঁচ ও পাথর পড়ে থাকতে দেখা গেছে।

চীন দূতাবাসের প্রধান নিরাপত্তা কর্মী জানান, এ হামলায় তাদের কোনো কর্মকর্তা মারা যায়নি।

কিরগিজস্তানের পুলিশ বাহিনী এই বিস্ফোরণের তদন্ত করছে।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…