চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিম জং উনের স্ত্রী’র উধাও রহস্য নিয়ে কানাঘুষা

১১:০৬ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

নর্থ কোরীয় গণমাধ্যমে দেশটির শাসক কিম জং উন-কে নিয়মিত দেখা গেলেও গত ৭ মাস ধরে তার স্ত্রীকে দেখা যাচ্ছে না কোথাও। এই রহস্যময় অন্তর্ধান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

কেউ বলছে সে গর্ভবতী আবার কেউ বলছে ক্ষ্যাপাটে স্বামীর রোষানলেও পড়তে পারেন নর্থ কোরিয়ার ফার্স্ট লেডি রি সোল-জু।

২০১২ সালে ফার্স্ট লেডি হিসেবে জনসমক্ষে আসা জু কিম জং উনের ছোটো বোন কিম ইয়ো জংয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে অদৃশ্য হয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ নেতার বোন হিসেবে ভাইয়ের ক্ষমতার ভিত্তি আরও মজবুত করার পেছনে আছেন তিনি।

গতবছরই নর্থ কোরিয়ার প্রপাগান্ড এবং অ্যাজিটেশন বিভাগের দায়িত্ব পান কিম জং উনের বোন কিম ইয়ো জং।

গত ২৮ মার্চ নর্থ কোরীয় রাজধানী পিয়ংইয়ংয়ের একটি বাণিজ্যিক এলাকায় রি কে সফর করতে দেখা যায়।

তবে নর্থ কোরীয় নেতৃত্বের ওপর সজাগ দৃষ্টি রাখা জাপানি অধ্যাপক তোশিমিতসু শিগেমুরা’র মতে বেশ কয়েকটি কারণেই আড়ালে থাকতে পারেন রি। তিনি হয়তো গর্ভবতী কিংবা দু’জনের মধ্যে কোনো শীতলতাও বিরাজ করতে পারে মনে করেন এই জাপানি অধ্যাপক। অথবা নিরাপত্তাজনিত কারণে কড়া প্রহরায় আছেন বলেই দেখা যাচ্ছে না তাকে।

Reneta

ফার্স্ট লেডির লোকচক্ষুর আড়ালে যাওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১২ সালেও এমন জল্পনা-কল্পনা শুরু হয়েছিলো রি কে ঘিরে। সেই রহস্যের কিনারা করেছিলেন অপ্রত্যাশিতভাবে কিম পরিবারের ঘনিষ্ঠ হওয়া মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান। রি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে তিনিই বিশ্বকে জানিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উননর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT