কিম কার্দাশিয়ান সব সময়ই নিজেকে আলোচনায় রাখতে ভালোবাসেন। ফ্যাশন এবং মেকআপের মাধ্যমে নিজেকে সবার চাইতে একটু আলাদা করে রাখতে ভালোবাসেন তিনি। সম্প্রতি একটি টুথপেস্ট কোম্পানির অনুষ্ঠানে গতানুগতিক ধারার থেকে একদম আলাদা একটি পদ্ধতিতে মেকআপ করেছেন কিম।
অনুষ্ঠানটির মেকআপ আর্টিস্ট ছিলেন মারিও দেদিভানোভিক। বিশ্বখ্যাত এই মেকআপ আর্টিস্টকে কনট্যুরিংয়ের জাদুকর বলা হয়। অস্কার অনুষ্ঠানেও তিনি কিমের মেকআপ করেছিলেন। তবে এই অনুষ্ঠানে কিমের মেকআপ একটু আলাদা ভাবেই করেছেন মারিও।

মেকআপ আর্টিস্টের মতে, নারীরা ত্বকের সাথে মানানসই সঠিক শেডের ফাউন্ডেশন খুঁজে পাওয়ার জন্য কত কী না করেন। আর একেবারে উল্টোটা করেছেন। ত্বকের সাথে বেমানান রঙয়ের ফাউন্ডেশন দিয়ে কিমের মেকআপ করেন তিনি। অনুষ্ঠানে কিমকে একেবারেই পাউডার ছাড়া সাজিয়েছেন মারিও। ত্বকের রঙয়ের থেকে বেশ কয়েক শেড গাঢ় রঙয়ের ফাউন্ডেশন দিয়ে আই মেকআপ এবং কনট্যুরিং করেছেন মারিও। চোখে গাঢ় কালো রঙয়ের আই লাইনার ব্যবহার করেছেন। পাউডার ব্যবহার না করার কারণে কিমের মেকআপটা একদম ত্বকের সাথে মিশে গিয়েছিল। হাইলাইটের জন্য চিক-বোনে ‘এলিজাবেথ আরডেন’–এর ‘এইট আওয়ার ক্রিম স্কিন প্রোটেকটেন্ট’ ব্যবহার করা হয়েছে।
পুরো বিশ্বেই এখন ‘ডিউই লুক’ মেকআপ জনপ্রিয়তা পেয়েছে। মেকআপের পুরু প্রলেপের বদলে তারকারা বেছে নিচ্ছেন একেবারেই হালকা মেকআপ। মারিওর মতে এ বছরের মেকআপ ট্রেন্ড থাকছে ‘ন্যুড লিপস’ আর ‘ডিউই লুক’। হলিউড লাইফ।










