চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিপিং ছাড়ার সিদ্ধান্ত মুশফিকের ওপরই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

হায়দরাবাদ টেস্টে ভারতীয় ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার সহজ স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়ার করার পর থেকেই আলোচনায় মুশফিকুর রহিমের উইকেটকিপিং। ওই টেস্টের প্রথম সেশনে কামরুল ইসলাম রাব্বির বলে মুরালি বিজয়ের একটি ক্যাচ আয়ত্ত্বের মধ্যে থাকার পরও ধরার চেষ্টা করেননি মুশফিক। এরপর থেকেই কাঠগড়ায় তার কিপিং। শ্রীলঙ্কা সিরিজে অধিনায়কে কিপিংগ্লাভস কেড়ে নেয়া হতে পারে এমন গুঞ্জন যখন চাউর ক্রিকেটপাড়ায়, তখন মুশফিককে অভয় দিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

সোমবার বিসিবি কার্যালয়ে আকরাম বলেন, ‘মুশফিক যদি মনে করে সে ক্লান্ত হচ্ছে, ব্যাটিং-কিপিং ও ক্যাপ্টেন্সি তিন দিক সামলাতে যেয়ে মনোযোগে বিঘ্ন ঘটছে; তখন সেটা নিয়ে আমরা ভাবতে পারি। সে কী ভাবছে সেটা না জেনে আমাদের কিছু বলা উচিত হবে না। হায়দরাবাদ টেস্টে মাঠে বেশিরভাগ সময় কিন্তু মুশফিকই ছিল। ১৬০ ওভার কিপিং করলো। তারপর সেঞ্চুরি করলো। আবার সে-ই কিপিং করলো। গুরুত্বপূর্ণ হলো কিপিং নিয়ে ওর পরিকল্পনা কী। ওর উপর আমাদের তো আস্থা আছেই, তবে ওর মতামতটাও আমাদের খুব দরকার। ও যেটা চায় সেটাই আমরা শতভাগ বাস্তবায়নের চেষ্টা করবো।’

ছুটি কাটিয়ে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়া থেকে ফেরার পরই টিম ম্যানেজম্যান্ট মুশফিকের সঙ্গে আলোচনায় বসবেন। জানা গেছে, মুশফিকের কিপিং নিয়ে অনেক আগে থেকেই অসন্তুষ্ট কোচ হাথুরু। লঙ্কান এ কোচ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ২০১৫ সালে তিন টেস্টে মুশফিককে উইকেটকিপিং থেকে বিরত রেখেছিলেন। সেসময় গ্লাভস সামলেছিলেন লিটন দাস।

চোট ও ফর্মের কারণে বেশ কিছুদিন ধরে দলের বাইরে ছিলেন লিটন। ঘরোয়া ক্রিকেটে ভালো করায় ভারতের বিপক্ষে টেস্টে স্কোয়াডে ফেরেন তিনি। যদিও একাদশে সুযোগ মেলেনি। শ্রীলঙ্কা সফরের দলে লিটন থাকবেন বলেই আভাসও দিয়েছেন আকরাম খান।

মুশফিকের ওপর ভার কমাতে কিপিং গ্লাভস কেড়ে নেয়া হবে কিনা তা জানা যাবে বুধবার। ওই দিনই মুশফিককে নিয়ে টিম ম্যানেজম্যান্টের বসার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইকেটকিপিংমুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT