চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু পরিবর্তন স্বপ্ন দেখায়, আশা জাগায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫০ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
সম্পাদকীয়
A A

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে ৫৮টি দল নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠন এবং একই দিন আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুদ্ধদ্বার বৈঠক। এই অবস্থার মধ্যে ঠিক তার পরের দিনই মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেছেন, ‘মন্ত্রিসভায় তো রদবদল হয়ই, একটা হবে, অনেক দিন তো হয়ে গেছে।’ সাধারণত এ ধরণের পরিবর্তন স্বাভাবিক ঘটনা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি একটু ভিন্নভাবে দেখছেন। তারা মনে করছেন, নতুন জোট গঠনের পর যে কোন দিন মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টি বের হয়ে যাবে। বর্তমান মন্ত্রিসভায় একজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী রয়েছে দলটির। তবে পরিবর্তন যে পরিপ্রেক্ষিতেই হোক না কেন; আমরা তাকে ইতিবাচক সিদ্ধান্তই হিসেবে দেখি। কারণ এ ধরণের রদবদল অনেক সময় মন্ত্রিসভার কাজে গতি আনে। দীর্ঘ সময় পরিবর্তন না অানায় অনেক কিছুতেই ধীর গতি পেয়ে বসে; স্থবির হয়ে যায়। যা একটি রাজনৈতিক দলকে তার লক্ষে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমান মন্ত্রিসভায় ৩১ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী রয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর গঠিত এ মন্ত্রিসভায় প্রথম রদবদল করা হয় ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি। তখন এইচ মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নজরুল ইসলামকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। দ্বিতীয়বার হয় সামান্য পরিবর্তন; ২০১৫ সালের ৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। যদিও এর ৭ দিনের মধ্যেই সৈয়দ আশরাফকে আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী করে ফিরিয়ে আনা হয়। এরপর ২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রিসভায় যোগ হয় নতুন পাঁচ মুখ। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হন একজন। বর্তমান সরকারের মন্ত্রিসভার পরিবর্তনের এই চিত্র দেখে নিশ্চিত করেই বলা যায়; সরকার পরিচালনার দায়িত্ব নেয়ার পর মোটা দাগে তেমন একটা পরিবর্তন হয়নি মন্ত্রিসভায়। যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমরা দেখেছি তাদের কেউ কেউ অসাধারণ কাজ করছেন। আবার কোন কোন মন্ত্রণালয়ে ভিন্ন চিত্রও দেখা যায়। তাদের অনেককে নিয়ে নানামুখী সমালোচনাও আছে। কেউ কেউ নিজেদেরকে অনেকভাবেই বিতর্কিত করেছেন। এই অবস্থায় মন্ত্রিসভায় রদবদল হলে তা প্রশাসনকে আরো গতিশীল করবে বলে আমরা মনেকরি। পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও তা অবদান রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মন্ত্রিপরিষদমন্ত্রিপরিষদ বিভাগমন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT