চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিছু ছেলে এই অদ্ভুত দেশে, মজার ইশকুলের স্বপ্ন দেখে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

পথশিশুদের কাজ করা ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন’ এর উদ্যোক্তা আরিয়ান আরিফকে আটক ও রিমান্ডে নেয়ার পুলিশি উদ্যোগকে কটাক্ষ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব আরিফ আর হোসাইন।

পথশিশুদের জন্য কাজ করতে গিয়ে শিশু পাচারের তকমা পাওয়া আরিয়ান আরিফকে নিয়ে আরিফ আর হোসাইন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “একে ধরিয়ে দিন/এই ছেলেটার নাম আরিয়ান আরিফ/ফাউন্ডার অফ ‘মজার ইশকুল’/তার সাথে পরিচয় আমার ৩ বছর আগে/এই মজার ইশকুল নিয়ে আমার অনেক লেখা আছে/অনেক স্বপ্ন আছে এদের… একটা বাস বানানো হবে মজার ইশকুল নামে/কনসেপ্টটাও মজার; যে সকল সুবিধাবঞ্চিত বাচ্চারা স্কুলে যেতে পারে না … স্কুল তাদের কাছে যাবে/এক একদিন একএকটা এলাকার বস্তির সামনে যেয়ে এই বাস থামবে/বাসের ভিতরে কোন সিট থাকবে না… থাকবে মাদুর বিছানো…/সবাই মাদুরে বসে প্রোজেক্টরে কার্টুন দেখবে… পড়াশোনা করবে… ধাক্কাধাক্কি করবে… হৈচৈ করবে/… এই ছেলেসহ মজার স্কুলের ৪ জনকে ৩ দিন আগে পুলিশ ধরে নিয়ে যায়/তার আরো কয়েকটা প্রোজেক্ট আছে… একটার নাম ৫২… আরেকটার নাম ৭১/কত সৃজনশীল না হলে একজনের মাথা থেকে এরকম নাম আসতে পারে/৫২ হলো, সুবিধাবঞ্চিতদের একটা শেল্টার হোম… সিম্পল একটা কনসেপ্ট নিয়ে শুরু হয় এই শেলটার হোমের; /‘রাস্তায় সিগন্যালের পাশে কেন ঘুমাবি? উঠে আয় এখানে’

শিশু পাচারের অভিযোগে আটক আরিয়ানের সঙ্গে যোগাযোগটা এড়িয়ে যাননি আরিফ। তাই স্ট্যাটাসে লিখেছেন, আরিফ ছেলেটা প্রায়ই ফোন করত… এটা করতে চাই… ওটা করতে চাই… এটা করলে কিভাবে করব/যে রাস্তার ছেলেদের ঘর দিতো, সে আজ পুলিশের রিমান্ডে/হাত পিছনে নিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে বসে আছে/তার বিরুদ্ধে অভিযোগ হলো, সে মানব পাচারের সাথে জড়িত”।

আরিয়ানের পরিস্থিতি নিয়ে আক্ষেপ করে আরিফ লিখেছেন, কিছু ছেলে এই অদ্ভুত দেশে, মজার ইশকুলের স্বপ্ন দেখে/আর এই দেশই কিনা মজার দেশের রুপ নিয়ে, এই মানুষগুলোকে অদ্ভুত বানিয়ে দিচ্ছে/আমার এখনও মনে আছে, কয়েকদিন আগে আবদুল্লাহ আবু সাইয়িদ স্যারের সাথে দেখা করে বের হচ্ছি, স্যারের রুমের সামনে দেখলাম বেশ কিছু মেয়ে বসে আছে/তারা এগিয়ে এসে বলল, ভাইয়া ‘আমরা মজার ইশকুলের টিচার… আবদুল্লাহ আবু সাইয়িদ স্যারের দোয়া নিতে এসেছি’/ … কি এমন জামানা আসলো, মানুষ দোয়া নিয়ে মানব পাচার শুরু করে

উপরের ছবিটার মতো, কোলে করে নিয়ে মানব পাচার করা হচ্ছে/তাকিয়ে দেখুন একবার ছবিটার দিকে… মানব পাচারকারীই তো লাগছে/আজ সব সম্ভবের দেশ এই বাংলাদেশ/আমি কখনই চাই না ফেডআপ হতে/আমি আশাবাদী মানুষ/আমি চাই সত্যটা উঠে আসুক/যদি মজার ইশকুল, আসলেই বাজে কাজ করে থাকে, আমি চাই সেটাও উঠে আসুক/অপরদিকে; যদি পুলিশ ভুল করে থাকে, তবে সেটাও উঠে আসুক/এ দেশে ইদার মজার ইশকুলগুলো থাকবে… অথবা মজার দেশটা থাকবে/যে কোনও একটা/ভালকাজ আর খারাপ কাজ সমান্তরালে চলতে পারে না/ওয়ান হেজ টু স্টেপ ডাউন/জানতে চাই কোনটা”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদম্য বাংলাদেশআরিফ আর হোসাইনআরিয়ান আরিফপথশিশুশিশু উদ্ধার-এনজিও
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT