চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক দশকের সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কিউবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কিউবার কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বীপ রাষ্ট্রটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ চলছে।

অর্থনীতির পতন, খাদ্য ও ওষুধের ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং সরকারের কোভিড-১৯ নিয়ন্ত্রণ পদক্ষেপ দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছে কিউবানরা।

মতবিরোধ তৈরি হওয়ায় সমালোচকদের কঠোর শাস্তির মুখোমুখি হওয়ার পরে এই প্রতিবাদগুলি বেশ তাৎপর্যপূর্ণ।

দ্বীপটির প্রেসিডেন্ট তার সমর্থকদের বিক্ষোভকারীদের সঙ্গে ‘লড়াই’ করার আহ্বান জানিয়েছেন।

এক বিক্ষোভকারী বলেন, আমাদের কোনো খাবার নেই, ওষুধ নেই, স্বাধীনতা নেই। তারা আমাদের বাঁচতেই দিচ্ছে না।

রাজধানী হাভানাসহ কিউবা জুড়ে বিক্ষোভকারীরা ‘স্বাধীনতা’ এবং ‘স্বৈরাচারের সাথে ডুবে যাও’ স্লোগান দিচ্ছিলো।

Reneta

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়। আর সাধারণ পোশাকের অফিসাররা এসব বাহিনীকে সহায়তা করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে নিরাপত্তা বাহিনী কিছু বিক্ষোভকারীকে আটক করছে, মারধর করছে এবং তাদের উপর পেপার স্প্রে করে দিচ্ছে।

সেখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাছাড়া অ্যাসোসিয়েট প্রেসের একজন ফটোগ্রাফারও আহত হয়েছে নিরাপত্তাবাহিনীর সঙ্গে কথা বলার সময়।

কিউবার এই বিক্ষোভের বিষয়ে প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল সেখানকার জাতীয় টিভিতে দেওয়া বক্তব্যে এই অশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তিনি বলেন, ১৯৬২ সাল থেকে তাদের দেওয়া বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে অর্থনৈতিক দমবন্ধ অবস্থা তৈরি হয়েছে।

দিয়াজ কানেল আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে আমেরিকার ভাড়াটেরা বিক্ষোভ করছে। তিনি তার সমর্থকদের বাইরে যেতে ও বিপ্লব রুখতে বলেন।

তিনি ঘোষণা দেন, লড়াইয়ের আদেশ দেওয়া হলো। রাস্তায় বিপ্লবীদের বিরুদ্ধে।

তবে লাটিন আমেরিকায় নিযুক্ত মার্কিন কূটনীতিবিদ জুলি চুং টুইটবার্তায় বলেন, কিউবার ‘যুদ্ধের ডাক’ শুনে আমরা খুবই উদ্বিগ্ন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিউবাবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT