চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের ১০ বছরের রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে টাইগাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সফরের পর সফর, এক-দুই করে ৩২টি ম্যাচ— নিউজিল্যান্ডে টাইগারদের অধরা ছিল জয়। বেশ কবার খুব কাছে গিয়ে হতাশ হলেও এবার সাফল্য ধরা দিয়েছে। মুমিনুলরা সাদা পোশাকের ক্রিকেটে বড় জয়ে গড়েছেন ইতিহাস। শুধু নিজেদের প্রথম নয়, ঘরের মাঠে অপ্রতিরোধ্য কিউইদের কিছু রেকর্ডও থামিয়ে দিয়েছেন টাইগাররা।

গত ১০ বছরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ, একাধিকবার কিউই সফর করেও লাল বলের ক্রিকেটে তাদের হারাতে পারেনি। তাসমান সাগরপাড়ের দলটিকে এশিয়ার কোনো দেশ হিসেবে সবশেষ ২০১১ সালে হারিয়ে এসেছিল পাকিস্তান।

এরপর থেকে গত ১১ বছর উপমহাদেশের দেশগুলোর বিপক্ষে ঘরের মাঠে টেস্টে অপরাজিত ছিল কিউইরা। ম্যাচের হিসেবে ১৭ বারের চেষ্টায় জয় হল কিউই দুর্গ। মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে থামল টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নদের জয়রথ।

নিজেদের মাটিতে উপমহাদেশ বাদে অন্য দলগুলোর বিপক্ষেও শক্তিশালী নিউজিল্যান্ড। সবশেষ ২০১৭ সালের মার্চে সাউথ আফ্রিকা টেস্ট জিততে পেরেছিল সেখানে।

নিজেদের ডেরায় অতিথিদের বিপক্ষে সিরিজ জয়ের ক্ষেত্রে এখনও অপরাজিত দলটি। টানা ৮টি টেস্ট সিরিজ জিতেছে কিউইরা। এবার সেই রেকর্ডও হুমকির মুখে ফেলেছেন মুমিনুলরা। ক্রাইস্টচার্চে রোববার থেকে শুরু হতে চলা সফরের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ জয় বা ড্র করলেই সিরিজ জয়ে অপরাজিত পথচলার কৃতিত্ব হারাবে নিউজিল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানভারতমুমিনুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT